×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমানের নতুন মন্তব্য

২০২৬ নভেম্বর ২৪ ১৪:৫৩:১৯
হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমানের নতুন মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘ভাগ্যিস, শেখ হাসিনা বলছেন না, আসার পর ওনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার বাংলাদেশ বিমানে দেশে ফেরার ইচ্ছার প্রসঙ্গ তুলে জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস, উনি বলছেন না যে ওনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে। যদিও ভারতের কেউ কেউ বলেন, উনি নাকি এখনও প্রধানমন্ত্রী।’

তিনি আরও বলেন, ‘আমরা যেভাবে তাকে চাই, সেভাবেই চাই। এখন সেটা বাংলাদেশ বিমানে না অন্য কিছু, সেটা পরের বিষয়। আমরা তাকে চাই, তাকে প্রত্যর্পণ করা হবে।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সেই রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে। তিনি যে রাষ্ট্রে অবস্থান করছেন, সেই রাষ্ট্রের কাছে তাঁকে বাংলাদেশের হাতে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে হস্তান্তর করা হলে বাংলাদেশ বিমানে তাঁকে আনা হবে, নাকি তিনি ভারতের বিমানে আসবেন, তা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। এ বিষয়ে আপাতত সরকারের বক্তব্য এটুকুই।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে