ব্যাংকের বোর্ডে কারা থাকবেন, কারা বাদ পড়বেন—জানাল অর্থ মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান বা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না সরকারের কর্মরত কোনো সচিব বা সমমর্যাদার কর্মকর্তা। সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই বিধান কার্যকর হবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের এক-তৃতীয়াংশ পদে যোগ্য নারী পরিচালক নিয়োগ বা মনোনয়নের বিষয়টি বিবেচনা করতে হবে।
এসব বিধান রেখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ বা মনোনয়নের জন্য নতুন নীতিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। পরিচালনা পর্ষদে সুশাসন, পেশাদারিত্ব, দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের প্রতিনিধিত্ব থাকতে হবে। প্রতিটি পর্ষদে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), একজন আইন বিশেষজ্ঞ এবং একজন অভিজ্ঞ অবসরপ্রাপ্ত ব্যাংকার রাখার বিধান করা হয়েছে।
চেয়ারম্যান ও পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৪৫ থেকে ৭৫ বছরের মধ্যে। পাশাপাশি কমপক্ষে ১০ বছরের প্রশাসনিক, ব্যবস্থাপনা বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। তবে বিশেষ দক্ষতা ও কর্ম-অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করার সুযোগ রাখা হয়েছে।
নীতিমালায় চেয়ারম্যান ও পরিচালকদের মেয়াদ সর্বোচ্চ তিন বছর নির্ধারণ করা হয়েছে। কোনো ব্যক্তি টানা দুই মেয়াদের বেশি পরিচালক থাকতে পারবেন না। তবে এক মেয়াদ বিরতি দেওয়ার পর পুনরায় নিয়োগ বা মনোনয়ন পাওয়ার সুযোগ থাকবে। পুনর্নিয়োগের ক্ষেত্রে আগের মেয়াদের কর্মদক্ষতা বিবেচনা করা হবে। একই সময়ে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়া যাবে না। তবে সরকারের বিশেষ নির্দেশনা বা আইনি বিধান থাকলে এ ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে।
পরিচালক নিয়োগ বা মনোনয়নের ক্ষেত্রে যোগ্য নারী প্রার্থীদের পাশাপাশি অর্থনীতি, অর্থায়ন, ব্যাংকিং, আর্থিক বাজার, শেয়ারবাজার, মুদ্রানীতি, আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন, ব্যবসায় শিক্ষা, ব্যবসায় প্রশাসন, কৃষি, শিল্প, আইন ও তথ্যপ্রযুক্তিতে জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে স্বতন্ত্র পরিচালক নিয়োগ বা মনোনয়নের বিধানও অনুসরণ করতে হবে।
সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, বহিঃহিসাব নিরীক্ষক, আইন উপদেষ্টা, পরামর্শক কিংবা বেতনভুক্ত কর্মচারী হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন বা গত পাঁচ বছরের মধ্যে দায়িত্ব পালন করেছেন—এমন ব্যক্তি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক হতে পারবেন না। একইভাবে স্বার্থের সংঘাত রয়েছে এমন প্রার্থীদের নিয়োগ বা মনোনয়নের জন্য বিবেচনা করা হবে না।
চেয়ারম্যান ও পরিচালক নিয়োগের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে সভাপতি করে ছয় সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব, অর্থ বিভাগের একজন প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অধিশাখা ও শাখার কর্মকর্তারা থাকবেন। কেন্দ্রীয় ব্যাংক শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাছাই কমিটি প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, আর্থিক অবস্থা ও নৈতিকতা যাচাই করবে। এ ক্ষেত্রে ‘ফিট অ্যান্ড প্রপার টেস্ট’, গোয়েন্দা প্রতিবেদন এবং ঋণসংক্রান্ত সিআইবি প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুনর্নিয়োগের ক্ষেত্রেও প্রার্থীর আগের কর্মদক্ষতা যাচাই করা হবে।
বাছাই কমিটির সুপারিশের পর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিয়োগে প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হবে। অন্যদিকে পরিচালক নিয়োগ বা মনোনয়নের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন নীতিমালায় পরিচালনা পর্ষদের দায়িত্বও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ব্যাংকের নীতি প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ এবং আইন ও বিধিবিধান পরিপালন নিশ্চিত করতে হবে পরিচালনা পর্ষদকে। তবে প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক কাজে পর্ষদ সদস্যরা হস্তক্ষেপ করতে পারবেন না।
পরিচালকদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে ব্যাংকিং বিধিবিধান, মানিলন্ডারিং প্রতিরোধ, করপোরেট সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের দায়িত্ব, কর্তব্য ও সম্মানীর ক্ষেত্রে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করতে হবে।
নীতিমালাটি সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ছাড়া সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনও এ নীতিমালার আওতায় থাকবে।
সাফওয়ান/
পাঠকের মতামত:
- ব্যাংকের বোর্ডে কারা থাকবেন, কারা বাদ পড়বেন—জানাল অর্থ মন্ত্রণালয়
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল করা হাজারো শিক্ষার্থীর সুখবর
- ক্ষেপণাস্ত্রের উপকরণসহ বাংলাদেশগামী জাহাজ আটক
- ব্যাংকে অতিরিক্ত তারল্য ছাড়িয়েছে ৪ লাখ কোটি টাকা
- চীনকে টেক্কা দিতে নেপালের পায়ে ভারত!
- ভিডিও প্রকাশের জেরে ধ্রুব রাঠি মামলায় নতুন মোড়
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- গরু, ষাঁড় ও মহিষ জবাইয়ে নতুন নির্দেশনা মুখ্যমন্ত্রীর
- সকালের নাশতায় আজই বিকল্প আনুন, নয় তো মহাবিপদ
- ‘কফিন খুলে দেখব হাসিনার মাথা কিনা’
- সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া, শীত নিয়ে যা জানাল অধিদপ্তর
- অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ
- লালমাটিয়া থেকে আটক সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম
- চীন-ভারত ক্ষমতার ব্যবধান কমেছে, এশিয়ার শক্তির মানচিত্রে নতুন চিত্র
- গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা যা বললেন ড. ইউনূস
- সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে অর্থ বিভাগের প্রজ্ঞাপন
- সৌদি থেকে কম দামে স্বর্ণ কিনে দেশে আনবেন যেভাবে
- বিএনপিতে ফিরবেন কি না, স্পষ্ট জানালেন রুমিন ফারহানা
- শ্রমিকদের তহবিল নিয়ে আইনি ব্যত্যয়, জমির মূল্য বেড়েছে ২৮০ কোটি টাকা
- কোরআনের ভুল খুঁজতে গিয়ে নিজেই হলেন মুসলিম
- হাজার কোটি টাকার পুঞ্জীভূত লোকসানে বসুন্ধরা পেপার মিলস, ব্যবসা চালানো নিয়ে শঙ্কা
- টেকসই নির্মাণে নতুন সম্ভাবনা জিপিএইচ ইস্পাতের
- নগদ প্রবাহ বৃদ্ধি ও আয় কমার কারণ ব্যাখা করেছে পাওয়ার গ্রিড
- যে কারণে রেনাটার মুনাফায় বড় প্রবৃদ্ধি
- ‘জোরে কামড় দিই, যে আঙুলে বেশি লাগে সেটাই উত্তর’
- দুইদিনের মধ্যে শেয়ার ক্রয়ে ১৫ শতাংশ পর্যন্ত বোনাস
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন এনসিপি নেতারা
- অবশেষে হাসপাতালে দেখা মিললো শামীম ওসমানের
- দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- শীতকালে পিরিয়ডের কষ্ট বাড়ার পেছনে রয়েছে ৬ কারণ
- ফরচুন সুজের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন এনসিপির চার নেতা
- সর্বোচ্চ লেনদেনের পরদিনই বাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা
- ২৩ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ভারতীয় গনমাধ্যামের সংবাদ নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- নাটক করতে বেনাপল সিমান্তে আওয়ামী লীগের ৪ নেতা
- সাত কোম্পানির আর্থিক প্রতিবেদনে অডিটরের ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণ
- অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ
- বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তৎপর শুভেন্দু, এবার দিল্লির দুই মন্ত্রীর সঙ্গে যোগাযোগ
- নয় কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- মাছের জিহ্বা উধাও করে নিজেই হয়ে যায় নতুন জিহ্বা!
- যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
- এবার হঠাৎ বাড়ল স্বর্ণের দাম, নতুন মূল্য জানাল বাজুস
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- ১ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- র্যাক সিরামিকের উৎপাদনে সুখবর, আবার সচল হলো বন্ধ লাইন
- ১৫ কোটি টাকার নতুন মূলধন দেবে ট্রাস্ট ব্যাংক
- নেতানিয়াহুর দলকে ডাকতেই সামনে এলো একের পর এক শর্ত
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা











.jpg&w=50&h=35)

