×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ

২০২৬ নভেম্বর ২৩ ১৮:১৭:২৮
অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন নূর মোহাম্মদ। ব্যাংকের অতীত সুনাম ও গৌরব ফিরিয়ে আনতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নূর মোহাম্মদ। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, বিভিন্ন বিভাগের উপমহাব্যবস্থাপকসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণের পর নতুন এমডি বলেন, ৯৭৯টি শাখা এবং প্রায় ১১ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়ে অগ্রণী ব্যাংকের বিপুল সম্ভাবনা রয়েছে। সবাই একটি দল হিসেবে কাজ করলে ব্যাংকের অতীত সুনাম ও গৌরব ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আধুনিক ব্যাংকিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তির উন্নয়ন, গ্রাহকসেবার মান বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় এবং বাণিজ্যিক ব্যাংক হিসেবে ব্যবসার সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান নূর মোহাম্মদ।

অগ্রণী ব্যাংকে যোগদানের আগে তিনি যমুনা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান ব্যবসা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে জ্যেষ্ঠ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট ব্যবসা বিভাগের প্রধান এবং ওয়ান ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং কর্মজীবন শুরু হয়। ব্যাংক ও আর্থিক খাতে ২৮ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে নূর মোহাম্মদের।

করপোরেট ও এসএমই ব্যাংকিং, প্রকল্প অর্থায়ন, কাঠামোবদ্ধ অর্থায়ন, ঋণঝুঁকি ব্যবস্থাপনা এবং অনাদায়ি ঋণ আদায়ে অভিজ্ঞ তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন নূর মোহাম্মদ। পরে একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় এমবিএ সম্পন্ন করেন।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে