×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সাত কোম্পানির আর্থিক প্রতিবেদনে অডিটরের ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণ

২০২৬ নভেম্বর ২৩ ১৩:৪৬:৩৩
সাত কোম্পানির আর্থিক প্রতিবেদনে অডিটরের ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে অডিটর মন্তব্য করেছেন। কোম্পানিগুলো হলো বিবিএস ক্যাবলস পিএলসি, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড, মন্নো সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম পিএলসি, এমজেএল বাংলাদেশ পিএলসি ও কনফিডেন্স সিমেন্ট পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে রেনউইক যজ্ঞেশ্বরের অডিটর "কোয়ালিফাইড ওপিনিয়ন" ও "এম্ফাসিস অব ম্যাটারস", মন্নো সিরামিকের অডিটর "কোয়ালিফাইড ওপিনিয়ন" ও "এম্ফাসিস অব ম্যাটার" অনুচ্ছেদ দিয়েছেন। জেএমআই হসপিটাল রিকুইজিট ও কনফিডেন্স সিমেন্টের অডিটর দিয়েছেন "কোয়ালিফাইড ওপিনিয়ন" ও "আদার ম্যাটার"। মেঘনা পেট্রোলিয়ামের অডিটর "কোয়ালিফাইড ওপিনিয়ন", "এম্ফাসিস অব ম্যাটার" ও "আদার ম্যাটার" অনুচ্ছেদ দিয়েছেন।

একই অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বিবিএস ক্যাবলসের অডিটর "এম্ফাসিস অব ম্যাটারস" এবং এমজেএল বাংলাদেশের অডিটর "এম্ফাসিস অব ম্যাটার" অনুচ্ছেদ দিয়েছেন।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে