এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সেলসিয়র সুজ লিমিটেডকে তালিকাচ্যুত (ডিলিস্টিং) করার বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দেওয়া প্রতিবেদনকে অসম্পূর্ণ বলে মনে করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই কারণে কোম্পানিটির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ নতুন করে তদন্ত করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
গত ৫ নভেম্বর থেকে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে একটি সম্পূরক ও প্রমাণভিত্তিক প্রতিবেদন জমা দিতে ডিএসইকে বলা হয়েছে। এতে কোম্পানিটির সুনির্দিষ্ট আইন লঙ্ঘনের বিষয়গুলো চিহ্নিত করার পাশাপাশি এটি তালিকাচ্যুতির যোগ্য কি না, তা স্পষ্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিএসইসি এখনো ডিএসইর কাছ থেকে কোনো জবাব বা নতুন সুপারিশ পায়নি।
তদন্তের প্রেক্ষাপট ও বিএসইসির পর্যবেক্ষণ
গত ৩ সেপ্টেম্বর প্রদীপ কুমার ঘোষ নামে এক শেয়ারহোল্ডার এক্সেলসিয়র সুজের বিরুদ্ধে বিএসইসিতে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে গত ১৭ অক্টোবর কোম্পানিটিকে তালিকাচ্যুত করার সুপারিশ করে বিএসইসিতে প্রতিবেদন জমা দেয় ডিএসই।
তবে বিএসইসি পর্যবেক্ষণে দেখেছে, ডিএসই মূলত কোম্পানিটির ডিভিডেন্ড না দেওয়ার ইতিহাস এবং পরিচালকদের সম্মিলিত শেয়ারধারণের ওপর ভিত্তি করেই এই সুপারিশ করেছে। এর সপক্ষে পর্যাপ্ত প্রমাণ বা কোন আইন লঙ্ঘিত হয়েছে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।
কমিশন ডিএসইকে প্রশ্ন করেছে, ডিএসই লিস্টিং রেগুলেশন অনুযায়ী ডিভিডেন্ড দিতে ব্যর্থ হলেই কোনো কোম্পানি তালিকাচ্যুতির যোগ্য হয় কি না? পাশাপাশি পরিচালকদের সম্মিলিত শেয়ারধারণ ১০ শতাংশের কম হওয়াকে কোন আইনি ভিত্তিতে লঙ্ঘন হিসেবে ধরা হয়েছে, তা-ও জানতে চাওয়া হয়েছে। এছাড়া তালিকাচ্যুতির সুপারিশ করার আগে নিয়ম অনুযায়ী কোম্পানিটিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল কি না, সে বিষয়েও ব্যাখ্যা চেয়েছে বিএসইসি।
নতুন প্রতিবেদনে প্রতিটি অভিযোগ আলাদাভাবে যাচাই, লঙ্ঘিত আইন চিহ্নিত এবং দাপ্তরিক নথির মাধ্যমে পরিচালকদের প্রকৃত শেয়ারধারণের তথ্য নিশ্চিত করতে বলা হয়েছে। এর পাশাপাশি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ডিভিডেন্ডের রেকর্ড, শেয়ারহোল্ডিং বিবরণী এবং সংশ্লিষ্ট চিঠিপত্রসহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। কোনো অভিযোগ প্রমাণিত না হলে তারও ব্যাখ্যা দিতে এবং কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ কি না, তা মূল্যায়ন করতে ডিএসইকে নির্দেশ দেওয়া হয়েছে।
শেয়ারহোল্ডারের অভিযোগ
অভিযোগকারী প্রদীপ কুমার ঘোষ দাবি করেছেন, ১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে এক্সেলসিয়র সুজ বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি। নিয়ম অনুযায়ী পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা থাকলেও তাদের কাছে রয়েছে মাত্র ৯ শতাংশ শেয়ার।
এছাড়া কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এবং ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে প্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন তিনি। প্রকৃত লোকসান আড়াল করতে আর্থিক প্রতিবেদনে কারসাজি, ডিভিডেন্ড আটকে রাখা এবং এসব অনিয়ম প্রকাশ করায় তাকে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে এসব অভিযোগ এখনো প্রমাণিত হয়নি।
কোম্পানির বর্তমান অবস্থা ও ওটিসি মার্কেটে স্থানান্তর
ডিএসইর তথ্য অনুযায়ী, নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করা, ডিভিডেন্ড প্রদানে ব্যর্থতা, শেয়ার ডিমেট (ইলেকট্রনিক রূপান্তর) না করাসহ বিভিন্ন কমপ্লায়েন্স ঘাটতির কারণে বিএসইসির নির্দেশনায় ২০০৯ সালের ১ অক্টোবর কোম্পানিটিকে মূল মার্কেট থেকে ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) মার্কেটে স্থানান্তর করা হয়।
১৯৮৮ সালের ৩০ জুন নিবন্ধিত এই কোম্পানিটি ১৯৯০ সালের ৩০ এপ্রিল বাণিজ্যিক উৎপাদন শুরু করে। বর্তমানে এর অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা।
ডিএসইর পরিসংখ্যান বলছে, ২০২২ অর্থবছরে কোম্পানিটির আয় ছিল ৪৩ কোটি ৪ লাখ টাকা, যা ২০২৩ অর্থবছরে বেড়ে ৭৭ কোটি ৪৯ লাখ টাকা এবং ২০২৪ অর্থবছরে ৯১ কোটি ৬৯ লাখ টাকায় দাঁড়িয়েছে। ২০২৪ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। তবে এই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ঋণাত্মক ৩ টাকা ৬৫ পয়সায় দাঁড়িয়েছে।
বিএসইসি জানিয়েছে, ডিএসইর সম্পূরক প্রতিবেদন এবং সহায়ক নথিপত্র পর্যালোচনার পর কোম্পানিটির বিষয়ে পরবর্তী নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়া হবে।
মামুন/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের খবর নিয়ে মুখ খুলল ইসলামী ব্যাংক
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ




.jpg&w=50&h=35)
.png&w=50&h=35)




