×
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

২০২৬ নভেম্বর ২১ ১৯:১৬:১১
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বলয় ভেদ করে এক কিশোরের হঠাৎ তাঁকে জড়িয়ে ধরার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কঠোর নিরাপত্তার মধ্যে থাকা সরকারপ্রধানের এত কাছে কীভাবে ওই কিশোর পৌঁছে গেল, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এবং ক্লোজ প্রটেকশন টিমের ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।

লালমনিরহাট সফরে বাস থেকে নেমে উপস্থিত জনসাধারণকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় চারপাশে নিরাপত্তাকর্মীদের উপস্থিতি এবং সুরক্ষা বলয় থাকা সত্ত্বেও এক কিশোর হঠাৎ ছুটে এসে তাঁকে জড়িয়ে ধরে।

ঘটনার আকস্মিকতায় প্রধানমন্ত্রী কিছুটা চমকে যান বলে ভিডিওতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ভিন্ন অ্যাঙ্গেলের ভিডিওতে ওই কিশোরকে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে দেখা যায়। একই সময়ে আশপাশে থাকা নিরাপত্তাকর্মীদেরও পরিস্থিতি সামাল দিতে কিছুটা অপ্রস্তুত মনে হয়েছে।

ঘটনাটি সামনে আসার পর প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় কোনো দুর্বলতা ছিল কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ক্লোজ প্রটেকশন টিমের সদস্যদের অবস্থান, দায়িত্ব পালন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

সরকারপ্রধানের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর ক্ষেত্রে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলার প্রস্তুতি থাকা জরুরি। এ ধরনের ঘটনায় নিরাপত্তা বলয়ের কার্যকারিতা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং নিরাপত্তাকর্মীদের পারস্পরিক সমন্বয়ের বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে।

ঘটনার পরপরই প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ দৃশ্যমান ছিল না। বরং তাঁর গণসংযোগ কার্যক্রম আগের মতোই চলতে থাকে। এ সময় নিরাপত্তাকর্মীদের অবস্থান ও দায়িত্ব পালনে সমন্বয়হীনতা দেখা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে এ ঘটনা নিয়ে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য বা তদন্তের তথ্য পাওয়া গেলে নিরাপত্তা ব্যবস্থার প্রকৃত ঘাটতি এবং ঘটনার বিস্তারিত আরও স্পষ্ট হবে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে