×
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ভুল আর্থিক প্রতিবেদন প্রকাশ: ডিএসইর দায়িত্বহীন ভূমিকা নিয়ে প্রশ্ন

২০২৬ নভেম্বর ২১ ১৫:২৭:৫২
ভুল আর্থিক প্রতিবেদন প্রকাশ: ডিএসইর দায়িত্বহীন ভূমিকা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে অসংগতিপূর্ণ তথ্য প্রকাশের ঘটনা সামনে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রতিবেদনের তথ্য হুবহু বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এ ঘটনায় ডিএসইর দায়িত্বশীলতা ও তথ্য প্রকাশের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিনিয়োগকারীরা। কোম্পানিটি হলো চামড়া খাতের সমতা লেদার কমপ্লেক্স পিএলসি।

গত ১৭ নভেম্বর কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হয়। পরদিন প্রতিবেদনটি ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতেই বিভিন্ন গণমাধ্যমে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৩ পয়সা।

অন্যদিকে, অর্থবছরের প্রথম দুই প্রান্তিক অর্থাৎ ছয় মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দেখানো হয়েছে মাত্র ১ পয়সা। অথচ আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২ পয়সা।

প্রতিবেদনের এই তথ্য প্রকাশের পর বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। তাদের প্রশ্ন, শুধু অক্টোবর’২৫ থেকে ডিসেম্বর’২৫ পর্যন্ত তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ৭ পয়সা হলে জুলাই’২৫ থেকে ডিসেম্বর’২৫ পর্যন্ত ছয় মাসের আয় কীভাবে ১ পয়সা হয়?

কারণ, জুলাই’২৫ থেকে সেপ্টেম্বর’২৫ পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ পয়সা। সেই হিসাবে প্রথম ও দ্বিতীয় প্রান্তিক মিলিয়ে ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হওয়ার কথা ৮ পয়সা। কিন্তু প্রকাশিত আর্থিক প্রতিবেদনে ছয় মাসের ইপিএস দেখানো হয়েছে মাত্র ১ পয়সা। ফলে প্রতিবেদনের তথ্যের মধ্যে স্পষ্ট অসংগতি রয়েছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

এ বিষয়ে বিনিয়োগকারীরা বলেন, কোনো কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে আমরা মূলত ওই কোম্পানির আয় ও শেয়ারপ্রতি আয়ের তথ্য বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকি। এ ধরনের ভুল তথ্যের কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার কে নেবে? ভুল তথ্যের কারণে আমরা বিভ্রান্ত হচ্ছি। তাই কোম্পানিটির প্রকৃত ও সঠিক আর্থিক তথ্য দ্রুত প্রকাশ করা প্রয়োজন।

বাজার সংশ্লিষ্টদের মতে, আর্থিক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে কোম্পানির ভুল হতে পারে। কিন্তু সেই প্রতিবেদন যাচাই-বাছাই না করেই ডিএসই কীভাবে এমন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য প্রকাশ করে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ভুল তথ্য সরবরাহের জন্য কোম্পানি যেমন দায় এড়াতে পারে না, তেমনি যাচাই না করে তা প্রকাশ করায় ডিএসইও দায়িত্ব এড়াতে পারে না।

তাদের মতে, বিষয়টি এতদিনেও ডিএসইর নজরে না আসার বিষয়টি আরও বেশি উদ্বেগজনক। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় যত দ্রুত সম্ভব সমতা লেদার কমপ্লেক্সের সঠিক আর্থিক তথ্য প্রকাশ করা জরুরি। একই সঙ্গে ভুল আর্থিক তথ্য প্রকাশের জন্য সংশ্লিষ্ট কোম্পানি ও ডিএসইর বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।

নিচে কোম্পানিটির মুল্য সংবাদেনশীল তথ্য এবং ডিএসইতে প্রকাশিত তথ্য দেয়া হলো।

ডিএসইতে প্রকাশিত তথ্যSAMATALETH: Q2 Financials(Q2 Un-audited): EPS was Tk. 0.07 for October-December 2025 as against Tk. 0.03 for October-December 2024; EPS was Tk. 0.01 for July-December 2025 as against Tk. (0.02) for July-December 2024. NOCFPS was Tk. 0.16 for July-December 2025 as against Tk. 0.56 for July-December 2024. NAV per share was Tk. 14.36 as on December 31, 2025 and Tk. 14.35 as on June 30, 2025.2026-11-18

SAMATALETH: Q1 Financials(Q1 Un-audited): EPS was Tk. 0.01 for July-September 2025 as against Tk. (0.09) for July-September 2024. NOCFPS was Tk. 0.23 for July-September 2025 as against Tk. (0.06) for July-September 2024. NAV per share was Tk. 14.36 as on September 30, 2025 and Tk. 14.35 as on June 30, 2025.2026-11-11

গণমাধ্যমে প্রকাশিত কোম্পানিটির মুল্য সংবাদেনশীল তথ্য

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে