×
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম

২০২৬ নভেম্বর ২১ ১৪:৫১:২৪
চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম

নিজস্ব প্রতিবেদক : ডিভিডেন্ড অনুমোদনের জন্য চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। অনুষ্ঠিত এজিএমে কোম্পানিগুলোর পূর্ব ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং এবং ইবনে সিনা।

নিচে কোম্পানিগুলোর এজিএমের তারিখ, সময় ও বিষয় তুলে ধরা হলো-

২৩ নভেম্বর

এদিন সকাল সাড়ে ৯টায় ইবনে সিনার এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের ৭৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২৬ নভেম্বর

এদিন সকাল ১০টায় এপেক্স স্পিনিং এবং বেলা সাড়ে ১১টায় এপেক্স ফুডসের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

কোম্পানি ২টি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে