×
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

চলতি সপ্তাহে আসছে ৬ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

২০২৬ নভেম্বর ২১ ১৪:৩৩:৫১
চলতি সপ্তাহে আসছে ৬ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- দেশ গার্মেন্টস, ফরচুন সুজ, সমতা লেদার, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সি পার্ল হোটেল এবং সাইফ পাওয়ার টেক।

সভায় কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল হোটেল, সাইফ পাওয়ারটেক এবং ফরচুন সুজ ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে দেশ গার্মেন্টস। আলোচ্য সময়ের জন্য তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে লঙ্কাবাংলা ফাইন্যান্স। এছাড়া, লঙ্কাবাংলা ফাইন্যান্স ৩১ মার্চ, ২০২৬ পযন্ত প্রথম প্রান্তিক এবং ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

এদিকে, ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত সমাপ্ত সময়ের জন্য তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে সমতা লেদার।

প্রতিষ্ঠানগুলোর বোর্ড সভার তারিখ, সময় ও বিষয় নিচে তুলে ধরা হলো-

২২ নভেম্বর

এদিন বিকাল ৪টায় দেশ গার্মেন্টস, সাড়ে ৪টায় ফরচুন সুজ এবং ৫টায় সমতা লেদারের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

২৩ নভেম্বর

এদিন বিকাল ৩টায় লঙ্কাবাংলা ফাইন্যান্সের বোর্ড অনুষ্ঠিত গকে।

২৪ অক্টোবর

এদিন বিকাল ৩টায় সি পার্ল হোটেলের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

২৫ অক্টোবর

এদিন বিকাল ৩টায় সাইফ পাওয়ারটেকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে