এক মাসের মধ্যে বদলে যাচ্ছে ডলারের দাম নির্ধারণের নিয়ম
নিজস্ব প্রতিবেদক: বৈদেশিক মুদ্রাবাজারে ক্রেতা-বিক্রেতার সরাসরি দর-কষাকষির মাধ্যমে ডলারের দাম নির্ধারণের সুযোগ দিতে আগামী এক মাসের মধ্যে সম্পূর্ণ ভাসমান বিনিময় হার ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারের চাহিদা ও সরবরাহের ভিত্তিতে নির্ধারিত হবে।
শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রামে ব্যবসায়ী নেতা ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আয়োজিত এক সভায় এ পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৭) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে সভাটি আয়োজন করা হয়।
গভর্নর বলেন, বৈদেশিক মুদ্রাবাজারের কার্যক্রম আরও অংশগ্রহণমূলক ও স্বচ্ছ করতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। আশা করা হচ্ছে, এক মাসের মধ্যে বাজারটি শেয়ারবাজারের মতো সম্পূর্ণ ভাসমান ব্যবস্থায় পরিণত হবে।
এ ব্যবস্থায় বৈদেশিক মুদ্রা ক্রেতা ও বিক্রেতারা সরাসরি দর-কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ করতে পারবেন। ফলে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং বিনিময় হার নির্ধারণে স্বচ্ছতা আসবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
সভায় বাংলাদেশি টাকার অবমূল্যায়নের হার নিয়ে প্রশ্ন তোলেন গভর্নর। তার মতে, গত এক দশকে ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় কাছাকাছি হলেও ডলারের বিপরীতে দুই দেশের মুদ্রার দরপতনের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য তৈরি হয়েছে।
গভর্নরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৬ সালে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার ছিল ৬৭ দশমিক ২০। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ০৩ রুপিতে। অর্থাৎ, এ সময়ে রুপির অবমূল্যায়ন হয়েছে প্রায় ৪০ শতাংশ।
অন্যদিকে, একই সময়ে ডলারের বিপরীতে বাংলাদেশের টাকার বিনিময় হার ৭৮ দশমিক ৪৭ টাকা থেকে বেড়ে ১২৪ দশমিক ৮৬ টাকায় পৌঁছেছে। এতে টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় ৬০ শতাংশ।
অথচ ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত ভারতের সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭২ দশমিক ৪ শতাংশ এবং বাংলাদেশের প্রবৃদ্ধি ৭২ দশমিক ১ শতাংশ। দুই দেশের প্রবৃদ্ধি প্রায় সমান হওয়া সত্ত্বেও বাংলাদেশের মুদ্রার অবমূল্যায়ন তুলনামূলক বেশি কেন হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন গভর্নর।
বৈদেশিক মুদ্রার বাজারে সরবরাহ ও তারল্য পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন গভর্নর। তিনি জানান, একপর্যায়ে বৈদেশিক মুদ্রার তারল্য ৩০ কোটি ডলার থেকে বেড়ে ১০০ কোটি ডলারে উন্নীত হয়েছিল। এ ছাড়া ৫১টি ব্যাংকের কাছে চাহিদার তুলনায় বাড়তি বৈদেশিক মুদ্রা মজুত বা লং পজিশন ছিল। এরপরও বিনিময় হার কেন ক্রমাগত বেড়েছে, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।
বাজারকে আরও প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ করতে বৈদেশিক মুদ্রা কেনাবেচার প্রক্রিয়াগুলো পর্যালোচনা করছে বাংলাদেশ ব্যাংক।
গভর্নর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু সুদের হার পরিবর্তন যথেষ্ট নয়। উৎপাদন, সরবরাহ ও বিতরণ ব্যবস্থা শক্তিশালী করাও জরুরি। এ কারণে কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) অর্থায়ন স্কিম ও প্রণোদনার মাধ্যমে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশের ব্যবসা-বাণিজ্য সচল রাখতে বিনিময় হারের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় ব্যবসায়ীরা আসন্ন মুদ্রানীতিতে আমদানি অর্থায়নের শর্ত শিথিল করার দাবি জানান। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এবং পোর্ট ইউজার্স ফোরামের সভাপতি আমির হুমায়ুন চৌধুরী তিনটি বড় পরিবর্তনের প্রস্তাব দেন।
তার দাবিগুলোর মধ্যে রয়েছে—নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল, খুচরা যন্ত্রাংশ, জ্বালানি ও কৃষি উপকরণ আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার বাধ্যতামূলক শতভাগ নগদ মার্জিনের শর্ত প্রত্যাহার করা।
এ ছাড়া যাচাইকৃত উৎপাদনমুখী শিল্পের জন্য ইউজ্যান্স বা সাপ্লায়ার্স ক্রেডিট ব্যবস্থার আওতায় ১৮০ থেকে ২৭০ দিন পর্যন্ত বিলম্বিত পরিশোধের সুবিধা চালুর প্রস্তাব দেন তিনি।
আমির হুমায়ুন চৌধুরীর মতে, মূল্যস্ফীতির পেছনে শুধু ভোক্তাদের অতিরিক্ত চাহিদা দায়ী নয়। গ্যাস, বিদ্যুৎ, পরিবহন ও আন্তর্জাতিক জাহাজভাড়াসহ উৎপাদন এবং সরবরাহ ব্যয় বেড়ে যাওয়াও এর অন্যতম কারণ।
তিনি বলেন, আমদানি অর্থায়নের কঠোর শর্তের কারণে ব্যবসায়ীদের চলতি মূলধন আটকে যাচ্ছে। ফলে ১৩ থেকে ১৫ শতাংশ সুদে ঋণ নিতে হচ্ছে। এর প্রভাব শেষ পর্যন্ত পণ্যের দামেও পড়ছে।
চট্টগ্রাম বন্দরে আমদানি করা পণ্য খালাসে বিলম্বের বিষয়টিও সভায় তুলে ধরেন আমির হুমায়ুন চৌধুরী। তার অভিযোগ, পণ্য খালাসের দেরির কারণে অনেক সময় ব্যাংকের নির্ধারিত ৩০ থেকে ৬০ দিনের এলসি নিষ্পত্তির সময়সীমা অতিক্রম করে যায়।
বন্দর, কাস্টমস কিংবা শিপিং কর্তৃপক্ষের কারণে পণ্য খালাসে বিলম্ব হলে এবং তার পক্ষে প্রয়োজনীয় দাপ্তরিক নথি থাকলে এলসি নিষ্পত্তির জন্য অতিরিক্ত ৩০ থেকে ৪৫ দিন সময় দেওয়ার প্রস্তাব করেন তিনি।
চট্টগ্রামে সংগৃহীত আমানতের একটি নির্দিষ্ট অংশ স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প, লজিস্টিকস, হিমাগার এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে পুনর্বিনিয়োগ নিশ্চিত করতে আঞ্চলিক ঋণ-আমানত অনুপাতের লক্ষ্যমাত্রা নির্ধারণের দাবিও জানান।
পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে বড় ধরনের সম্পত্তি জামানত ছাড়াই ঋণ পেতে পারেন, সে জন্য বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিম সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
পুঞ্জীভূত সুদ মওকুফ করে মূল টাকা পরিশোধের মাধ্যমে ঋণ নিষ্পত্তির সুবিধা নিয়ে ব্যাংক ও ঋণগ্রহীতাদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করার আহ্বান জানান আমির হুমায়ুন চৌধুরী।
তিনি বলেন, বকেয়া ঋণের মূল টাকা কীভাবে হিসাব করা হবে, তা নিয়ে ব্যাংক ও ঋণগ্রহীতাদের মধ্যে বিরোধ রয়েছে। ফলে সংকটাপন্ন ব্যবসায়ীরা ঋণ নিষ্পত্তির এই সুবিধার সুফল পাচ্ছেন না।
একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে তিনি জানান, ডায়িং ও প্রিন্টিং ইউনিট স্থাপনের জন্য প্রতিষ্ঠানটি ১২ কোটি টাকা ঋণ নিয়েছিল। কিন্তু গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ব্যাংক ওই প্রতিষ্ঠানের বকেয়া মূল ঋণ ১৯ কোটি টাকা এবং সুদ ৩৯ কোটি টাকা হিসাব করেছে।
প্রকৃত ঋণের মূল পরিমাণ নির্ধারণ ও ঋণ নিষ্পত্তির প্রক্রিয়া সহজ করতে ব্যাংক এবং ঋণগ্রহীতাদের সমন্বয়ে আঞ্চলিক কমিটি গঠনের প্রস্তাব করেন তিনি। তার মতে, এ ধরনের উদ্যোগ ব্যাংকগুলোর ঋণ পুনরুদ্ধার সহজ করার পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করতে সহায়তা করবে।
তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সহ-সভাপতি সেলিম রহমান বেসরকারি বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া এবং ব্যবসা পরিচালনার ব্যয় কমানোর আহ্বান জানান।
তিনি জানান, গত তিন মাসে উৎপাদনমুখী শিল্পগুলো প্রায় কোনো মূলধনি যন্ত্রপাতি আমদানি করেনি। এটিকে বিনিয়োগের ক্ষেত্রে গুরুতর সতর্কসংকেত হিসেবে উল্লেখ করেন তিনি।
প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, শ্রমিকদের প্রশিক্ষণ এবং উচ্চমূল্যের পণ্য উৎপাদনে উৎসাহ দিতে প্রণোদনা দেওয়ার দাবি জানান সেলিম রহমান। পাশাপাশি অপ্রয়োজনীয় অগ্রিম কর কমানো, কর ফেরত ও সমন্বয় প্রক্রিয়া দ্রুত করা এবং কর, জ্বালানির মূল্য ও বিধিবিধান পরিবর্তনের বিষয়ে ব্যবসায়ীদের আগাম ধারণা দিতে একটি পূর্বানুমেয় রোডম্যাপ তৈরির আহ্বান জানান।
তার মতে, আনুষ্ঠানিক খাতে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না করে ব্যবসা পরিচালনার কাঠামোগত ব্যয় কমানো উচিত।
বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডেপুটি গভর্নর মোহাম্মদ হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ইমাম আবু সাঈদসহ অন্যান্য কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
সাফওয়ান/
পাঠকের মতামত:
- এক মাসের মধ্যে বদলে যাচ্ছে ডলারের দাম নির্ধারণের নিয়ম
- বড় বিপদে পড়লেন মেয়র মামদানি
- বিনিয়োগনির্ভর মুনাফা এমটিবির, চাপ বাড়ছে মূল ব্যবসায়
- বহুজাতিক কোম্পানির কর ফাঁকি ঠেকাতে এনবিআরের নতুন উদ্যোগ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলল ভারত
- ‘তখন ভাই, এখন স্যার’—তারেক রহমানকে নিয়ে শাহেদ আলমের স্মৃতিচারণ
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড পরিশোধে বড় ছাড় বিএসইসির
- তারেক রহমানকে জন্মদিনে পিনাকীর আবেগঘন বার্তা
- ২২ প্রতিষ্ঠানের ২৮শ কোটি টাকা বাঁচাতে বাড়ছে বেক্সিমকো সুকুকের মেয়াদ
- ব্যাংকিং খাতে ভয়াবহ সংকট, ২২ ব্যাংকের ঘাটতি ৩ লাখ ৮ হাজার কোটি টাকা
- সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ, জানালেন কারণ
- ভারতীয় গণমাধ্যমে খবর, যোগব্যায়াম করে ‘চাঙ্গা’ হাসিনা
- স্বাক্ষর জাল করে আবেদন শেখ হাসিনার, যেভাবে ধরা পড়ল হাতেনাতে
- '৩ ঘণ্টায় বদলে গেল জীবন', ৭ বছরের পর্নজীবন ছেড়ে ইসলাম গ্রহণ
- হাসিনা ইস্যুতে আটকে ঢাকা-দিল্লি, সামনে গঙ্গার পানি সংকট
- পবিত্র মক্কার সামনে স্ত্রীর চুল কাটার ভাইরাল ভিডিওর আসল রহস্য
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- টাকার প্রবাহে চাঙা শেয়ারবাজার, লেনদেন ছাড়িয়েছে ৪ হাজার কোটি
- সশস্ত্র বাহিনীতে নতুন পে-স্কেল, যুক্ত হলো ৪ নতুন ভাতা
- রাত সাড়ে ৩টার দিকে আগুন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসাকে ঘিরে চাঞ্চল্য
- মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে শীর্ষে কারা, জানলে চমকে উঠবেন
- শেয়ারবাজারের তিন খাতে দাপট, সাপ্তাহিক রিটার্নে যারা এগিয়ে
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- বহিষ্কৃত নেতাদের বড় সুখবর দিল বিএনপি
- আনসারদের খাবার নিয়ে ভাইরাল ভিডিও, সামনে এলো নতুন দাবি
- সোনার দামে বড় পতন, ২০ নভেম্বর থেকে কার্যকর নতুন মূল্যতালিকা
- ৬২ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী, জন্মদিনে বিএনপির বিশেষ সিদ্ধান্ত
- গোপালগঞ্জে দেশ হাসানো কান্ড প্রকাশ্যে
- একই গ্রুপের অভিযোগে একের পর এক আটক, এবার অভিনেতা তমাল মাহবুব
- মেলেনি উত্তর, শেখ হাসিনাকে ফোন করেছিলেন নাহিদ!
- ‘একটা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব’
- ঐতিহাসিক উদ্যোগ, নতুন বাজার চালু নিয়ে যা বললেন বিএসইসি চেয়ারম্যান
- শুধু বরকে মিষ্টি খেতে বললেন বোরকা পরা তরুণী, এরপর যা ঘটল
- চীন চিৎকার করে না, চীন চুপচাপ কিনে নেয়!
- রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘে ভোটাভুটি, সমর্থন দিল ১২৮ দেশ
- জামায়াতের ডিসেম্বর পরিকল্পনা প্রকাশ, এক নজরে ৪০ দিনের কর্মসূচি
- শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের
- আওয়ামী লীগ নিয়ে গোয়েন্দাদের হাতে ভয়ংকর তথ্য
- চীনকেও দিল, ভারতকেও দিল! তারেক রহমানের প্ল্যান কী?
- এক কাপ চায়ে পাল্টে গেল, বিএনপি-জামায়াতের রাজনীতি
- বস্ত্র খাতের কোম্পানির উৎপাদন ও বিনিয়োগে অসংগতি, তদন্তে বিএসইসি
- রাইট শেয়ার তহবিলে লুকোচুরি: ধরা পড়ল গোল্ডেন হারভেস্টের বড় অনিয়ম
- টাকা ছাড়ছে বাংলাদেশ ব্যাংক, জেনে নিন কোন নোট থাকছে
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- বিজ্ঞানের নতুন আবিষ্কার ও ১৪০০ বছর আগের কোরআনের বাণী
- স্বামীর এক ইশারায় থেমে গেল বিচ্ছেদ, অতঃপর যা ঘটল!
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- আরডি ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ













