×
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ, জানালেন কারণ

২০২৬ নভেম্বর ২০ ১৫:৫৪:২০
সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ, জানালেন কারণ

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ জানান, প্রায় এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে তিনি তিন মাস আগেই সংশ্লিষ্ট দায়িত্বশীলদের পদত্যাগের বিষয়টি জানিয়েছিলেন।

তিনি বলেন, দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আগে জানালেও এলাকার সাধারণ মানুষ বিষয়টি অবগত ছিলেন না। এ কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আবুল কালাম শেখ আরও বলেন, ‘আমার ওপর কোনো চাপ নেই, কোনো ভয়ভীতিও নেই। আমি নিজ থেকেই পদত্যাগ করলাম। এই দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই নিজ সিদ্ধান্তে সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম।’

নিজের সিদ্ধান্তের পেছনে কোনো চাপ বা ভয়ভীতি নেই উল্লেখ করে তিনি স্পষ্ট করেন, ব্যক্তিগত সিদ্ধান্তেই কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব ছেড়েছেন।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে