×
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ নভেম্বর ২০ ১১:৪২:৫০
সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৫-১৯ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে লংকাবাংলা ফাইন্যান্সের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১২ দশমিক ৮৬ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৪ টাকা, যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে কমে দাঁড়িয়েছে ১২ টাকা ২০ পয়সায়। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির শেয়ারদর ছিল ১ টাকা ৭০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে কমে দাঁড়িয়েছে ১ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১১ দশমিক ৭৬ শতাংশ।

পতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির শেয়ারদর ছিল ৩ টাকা ৫০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে কমে দাঁড়িয়েছে ৩ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ১১ দশমিক ৪৩ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে দর কমেছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপারের ৯ দশমিক ৯১ শতাংশ (১১ টাকা ১০ পয়সা থেকে ১০ টাকা), ড্যাফোডিল কম্পিউটার্সের ৯ দশমিক ১৩ শতাংশ (৪৮ টাকা ২০ পয়সা থেকে ৪৩ টাকা ৮০ পয়সা), এসিআই ফর্মুলার ৮ দশমিক ৭৮ শতাংশ (১৩৯ টাকা থেকে ১২৬ টাকা ৮০ পয়সা), বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) ৮ দশমিক ১১ শতাংশ (৩ টাকা ৭০ পয়সা থেকে ৩ টাকা ৪০ পয়সা), ডেল্টা স্পিনার্সের ৮ দশমিক ১১ শতাংশ (৭ টাকা ৪০ পয়সা থেকে ৬ টাকা ৮০ পয়সা), সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৮ দশমিক ০৬ শতাংশ (৬ টাকা ২০ পয়সা থেকে ৫ টাকা ৭০ পয়সা) এবং ইয়াকিন পলিমারের ৭ দশমিক ৯৪ শতাংশ (২১ টাকা ৪০ পয়সা থেকে ১৯ টাকা ৭০ পয়সা)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে