×
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ নভেম্বর ২০ ১১:৪১:১৭
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৮-১২ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ২৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি (এসপিসিএল)। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ২৬ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকা, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ২৫ শতাংশ।

তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে বিপিপিএল। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ২২ কোটি ৩৮ লাখ টাকা, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৭৭ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এনভয় টেক্সটাইলসের ১৯ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা (২ দশমিক ৩৬ শতাংশ), ব্র্যাক ব্যাংকের ১৯ কোটি ১ লাখ টাকা (২ দশমিক ৩৫ শতাংশ), স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১৮ কোটি ৮৩ লাখ ৭০ হাজার টাকা (২ দশমিক ৩৩ শতাংশ), ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমসের ১৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা (২ দশমিক ৩১ শতাংশ), প্রাইম ব্যাংকের ১৮ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকা (২ দশমিক ২৭ শতাংশ), এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৬ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা (২ দশমিক ০২ শতাংশ) এবং রানার অটোমোবাইলসের ১৬ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা (২ শতাংশ) গড় লেনদেন হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে