×
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সোনার দামে বড় পতন, ২০ নভেম্বর থেকে কার্যকর নতুন মূল্যতালিকা

২০২৬ নভেম্বর ২০ ১১:০৮:২৪
সোনার দামে বড় পতন, ২০ নভেম্বর থেকে কার্যকর নতুন মূল্যতালিকা

নিজস্ব প্রতিবেদক: সোনার দামে বড় পতন হয়েছে। এক লাফে প্রতি ভরি সোনার দাম কমেছে ১০ হাজার ৯৬৪ টাকা। টানা দরপতনের মধ্যে এবার বড় অঙ্কে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। শুক্রবার (২০ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়।

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে—

- ২২ ক্যারেট: ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা

- ২১ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা

- ১৮ ক্যারেট: ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা

- সনাতন পদ্ধতি: ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা এই দাম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগেও কয়েক দফায় দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছিল ৩ হাজার ২৬৬ টাকা। ওই দিন ভ্যাটসহ দাম দাঁড়িয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

এর আগের দিন ১৮ নভেম্বর সকালে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এছাড়া ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।

সব মিলিয়ে টানা আট দফায় প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২৮ হাজার ৫১৮ টাকা কমেছে। একসময় ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থাকা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন নেমে এসেছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৪১ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭৫ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে