বস্ত্র খাতের কোম্পানির উৎপাদন ও বিনিয়োগে অসংগতি, তদন্তে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত এমএল ডাইং লিমিটেডের আর্থিক ব্যবস্থাপনা, উৎপাদন কার্যক্রম ও বিনিয়োগের হিসাব নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। কোম্পানিটির মূল ডাইং ইউনিট বন্ধ হয়ে যাওয়া, উৎপাদন সম্পদের ব্যবহার অনুপযোগিতা, মুনাফা হ্রাস এবং পরিচালন কার্যক্রমে ঋণাত্মক নগদ প্রবাহের পেছনের কারণ অনুসন্ধান করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
শুধু উৎপাদন ও মুনাফার হিসাবই নয়, সহযোগী প্রতিষ্ঠানে ২০ কোটি ৪২ লাখ টাকার বিনিয়োগ অবলোপন, মজুত পণ্যের প্রকৃত পরিমাণ এবং দীর্ঘদিনের অনাদায়ী ডিভিডেন্ডের অর্থ স্থানান্তর নিয়েও তদন্ত করবে নিয়ন্ত্রক সংস্থাটি। এসব বিষয়ে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।
গঠিত কমিটিতে রয়েছেন বিএসইসির অতিরিক্ত পরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মওলা এবং সহকারী পরিচালক মো. তারিকুল ইসলাম ও মিজানুর রহমান। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শেষ করে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন এ তদন্তের আদেশ জারি করে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আগামীর সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।
বন্ধ উৎপাদন ইউনিট ও লোকসানের কারণ অনুসন্ধান
বিএসইসির আদেশ অনুযায়ী, এমএল ডাইংয়ের ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনকে তদন্তের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ওই প্রতিবেদনে কোম্পানিটির প্রধান উৎপাদন ইউনিট বা ডাইং ইউনিট বন্ধ থাকার তথ্য উঠে এসেছে।
কেন কোম্পানিটির মূল উৎপাদন ইউনিট বন্ধ হয়ে গেল, কী কারণে সংশ্লিষ্ট সম্পদ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ল এবং উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রমে এর কী প্রভাব পড়েছে, তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। একই সঙ্গে কোম্পানিটির মুনাফা কমে যাওয়ার কারণ এবং পরিচালন কার্যক্রম থেকে ঋণাত্মক নগদ প্রবাহ তৈরির পেছনের বিষয়গুলোও অনুসন্ধান করা হবে।
এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের স্বার্থসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়ও তদন্তের আওতায় আনা হয়েছে। ডাইং ইউনিট বন্ধ হওয়ার মতো গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে কোম্পানিটি যথাসময়ে যথাযথ মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করেছিল কি না, তা যাচাই করবে কমিটি।
আর্থিক ব্যয় বেড়েছে ১৭৭ শতাংশ
এমএল ডাইংয়ের আর্থিক প্রতিবেদনে আরও একটি বড় অসংগতি হিসেবে উঠে এসেছে আর্থিক ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির আর্থিক ব্যয় আগের তুলনায় ১৭৭ শতাংশ বেড়েছে। এত অল্প সময়ে ব্যয় বৃদ্ধির পেছনে কী কারণ রয়েছে, তা অনুসন্ধানের নির্দেশ দিয়েছে বিএসইসি।
এ ছাড়া সহযোগী প্রতিষ্ঠান শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং আরএন স্পিনিং মিলস লিমিটেডে এমএল ডাইংয়ের বিনিয়োগের পরিমাণ ২০ কোটি ৪২ লাখ টাকা অবলোপনের বিষয়টিও তদন্ত করা হবে। এই বিনিয়োগ অবলোপনের ক্ষেত্রে আন্তর্জাতিক হিসাবমান (আইএএস) ও আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই করে মতামত দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে।
মজুত পণ্য ও অনাদায়ী ডিভিডেন্ডের হিসাবেও নজর
কোম্পানিটির মজুত পণ্যের হিসাবের যথার্থতা নিয়েও প্রশ্ন তুলেছে নিয়ন্ত্রক সংস্থা। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে যে পরিমাণ মজুত পণ্য দেখানো হয়েছে, বাস্তবে তার সঙ্গে হিসাবের মিল রয়েছে কি না, তা যাচাই করবে কমিটি।
এ জন্য কোম্পানিটির নিরীক্ষকের কাছ থেকে মজুত পণ্যের হিসাবসংক্রান্ত বিস্তারিত কার্যপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আর্থিক প্রতিবেদনে প্রদর্শিত মজুত পণ্যের তথ্য কতটা নির্ভরযোগ্য, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে চায় বিএসইসি।
অন্যদিকে, ২০১৯-২০ অর্থবছর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে বিনিয়োগকারীদের দাবি না করা ডিভিডেন্ডের হিসাবও খতিয়ে দেখা হবে। এসব অর্থ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) স্থানান্তরের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা বিধিবহির্ভূত কার্যক্রম হয়েছে কি না, তা অনুসন্ধান করবে তদন্ত কমিটি।
কোম্পানির ভবিষ্যৎ নিয়েও মূল্যায়ন হবে
এমএল ডাইংয়ের বর্তমান আর্থিক পরিস্থিতিতে কোম্পানিটির স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে কি না, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে প্রতিষ্ঠানটির ব্যবসা অব্যাহত রাখার সক্ষমতা বা ‘গোয়িং কনসার্ন’ ঝুঁকির মুখে পড়েছে কি না, তা মূল্যায়ন করতে বলা হয়েছে কমিটিকে।
নিরীক্ষকের প্রতিবেদনেও বিধিগত অসংগতির বিষয়টি সামনে এনেছে বিএসইসি। কোম্পানিটির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আইনগত ও নিয়ন্ত্রকসংক্রান্ত অংশে বর্তমানে কার্যকর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০-এর পরিবর্তে পুরোনো ১৯৮৭ সালের বিধিমালা উল্লেখ করা হয়েছে। কেন এমনটি করা হয়েছে, সে বিষয়ে নিরীক্ষকের ব্যাখ্যা সংগ্রহ করবে তদন্ত কমিটি।
এ ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ১০ আগস্ট ২০২৬ তারিখের প্রতিবেদনে এমএল ডাইং সম্পর্কে যেসব পর্যবেক্ষণ উঠে এসেছে, সেগুলোও তদন্তের আওতায় থাকবে। সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বক্তব্য ও ব্যাখ্যা সংগ্রহ করে কোনো অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে তা চূড়ান্ত প্রতিবেদনে তুলে ধরতে নির্দেশ দিয়েছে কমিশন।
সব মিলিয়ে এমএল ডাইংয়ের উৎপাদন কার্যক্রম, আর্থিক ব্যয়, বিনিয়োগ অবলোপন, মজুত পণ্য, ডিভিডেন্ডের ব্যবস্থাপনা এবং ব্যবসার ভবিষ্যৎ সক্ষমতা—প্রায় সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই অনুসন্ধান চালাবে বিএসইসি। তদন্তে কী ধরনের অনিয়ম বা আর্থিক অসংগতি বেরিয়ে আসে, এখন সেদিকেই নজর থাকবে বিনিয়োগকারীদের।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- বস্ত্র খাতের কোম্পানির উৎপাদন ও বিনিয়োগে অসংগতি, তদন্তে বিএসইসি
- রাইট শেয়ার তহবিলে লুকোচুরি: ধরা পড়ল গোল্ডেন হারভেস্টের বড় অনিয়ম
- টাকা ছাড়ছে বাংলাদেশ ব্যাংক, জেনে নিন কোন নোট থাকছে
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- বিজ্ঞানের নতুন আবিষ্কার ও ১৪০০ বছর আগের কোরআনের বাণী
- স্বামীর এক ইশারায় থেমে গেল বিচ্ছেদ, অতঃপর যা ঘটল!
- বাংলাদেশের পোশাক খাতে নতুন উদ্যোগ
- যে কারণে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করতে চান টিউলিপ সিদ্দিক
- ১৯ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- সপ্তাহের শেষ দিনে মিশ্র বাজার, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ১৯ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রিমিয়ার সিমেন্টের নিরীক্ষা প্রতিবেদনে সম্পত্তি ও একীভূতকরণ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ
- যে কারণে মুনাফা থেকে লোকসানে মুন্নু সিরামিকস
- নগদ প্রবাহে চাপের কারণ ব্যাখ্যা করেছে মুন্নু এগ্রো
- মুনাফায় ইতিবাচক পরিবর্তনের কারণ জানিয়েছে তিতাস গ্যাস
- রাষ্ট্রপতিকে চিকিৎসা দিচ্ছেন চুপ্পূর ব্যক্তিগত চিকিৎসক
- যে কারণে রানার অটোর আয় ও সম্পদমূল্য বাড়লেও কমেছে নগদ প্রবাহ
- পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত
- লিগ্যাসি ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
- লঙ্কাবংলা ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
- বে লিজিংয়ের বোর্ডে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- যা ঘটেছিল গোলাম মাওলা রনির সাথে নসরুল হামিদ বিপুর
- যে কারণে ইসলাম গ্রহণ করেন ট্রাম্পের বিশ্বজয়ী বন্ধু
- লালমনিরহাটে পৌঁছেই যেসব কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী
- টেকনো ড্রাগসের নিরীক্ষা প্রতিবেদনে বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ
- হাসিনার ফেরার প্রস্তুতি: সংস্কার হচ্ছে আ.লীগের নেতাদের বাড়িঘর
- ১ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন
- বে লিজিংয়ের নতুন চেয়ারম্যান ফাতেমা জহির মজুমদার
- ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- লন্ডনে আ'লীগের খেসারত যেভাবে দিতে হচ্ছে বাংলাদেশিদের
- একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমাল বাজুস
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- ভাইরাল দুই শিশু, বাবাকে ঘিরে বেরিয়ে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
- মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা
- মোবাইল ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের
- চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- গভীর রাতে ডিবির অভিযান, আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- লংকাবাংলা ফাইন্যান্সের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- আওয়ামী লীগকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
- সুইডেনের নাগরিকত্ব নিয়ে বড় সিদ্ধান্ত, যাদের হারাতে হতে পারে পাসপোর্ট
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- বিমা খাতে ভয়াবহ চিত্র, ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি
- সরকারি কাজ নেই, ধস নেমেছে বিবিএস ক্যাবলসের ব্যবসায়
- জুলাই-সেপ্টেম্বর’২৬ লোকসানে ৮ ব্যাংক
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বস্ত্র খাতের কোম্পানির উৎপাদন ও বিনিয়োগে অসংগতি, তদন্তে বিএসইসি
- রাইট শেয়ার তহবিলে লুকোচুরি: ধরা পড়ল গোল্ডেন হারভেস্টের বড় অনিয়ম
- ১৯ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- সপ্তাহের শেষ দিনে মিশ্র বাজার, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান










