×
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বিক্রয় আয় বাড়ায় আমান ফিডের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি

২০২৬ নভেম্বর ১৮ ১২:২১:৫৫
বিক্রয় আয় বাড়ায় আমান ফিডের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আমান ফিড লিমিটেডের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৮.৮৮ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ২৩ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ২১ পয়সা।

কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২১ পয়সা। এ হিসাবে এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ৯.৫২ শতাংশ।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৮.৮৮ শতাংশ। গত বছরের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা ছিল ২ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার ৪৩৫ টাকা। চলতি বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লাখ ১৯ হাজার ৯১৮ টাকা। এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে ২৪ লাখ ৭৩ হাজার ৪৮৩ টাকা।

কোম্পানিটির মুনাফা বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে বিক্রয় আয় বৃদ্ধি। আলোচ্য প্রান্তিকে বিক্রয় আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৩.৮৪ শতাংশ বেড়েছে। বিক্রয় আয় বৃদ্ধির ফলে কোম্পানির সামগ্রিক আর্থিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়েছে। এতে নিট মুনাফা ও শেয়ারপ্রতি আয় উভয়ই বেড়েছে।

তবে মুনাফা বাড়লেও কোম্পানিটির পরিচালন নগদ প্রবাহে অবনতি হয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ২১ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ১৫ পয়সা।

এনওসিএফপিএস কমে যাওয়ার কারণ হিসেবে সরবরাহকারী, কর্মচারী ও অন্যান্য পরিচালন সংশ্লিষ্ট পক্ষকে নগদ অর্থ পরিশোধের পরিমাণ বৃদ্ধিকে উল্লেখ করেছে কোম্পানিটি। আলোচ্য সময়ে এ ধরনের নগদ পরিশোধ ২২.৩০ শতাংশ বেড়েছে। ফলে পরিচালন কার্যক্রমে নগদ অর্থের বহিঃপ্রবাহ বেড়ে যাওয়ায় শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ কমেছে।

অন্যদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭ টাকা ৯৪ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন শেষে এনএভি ছিল ২৭ টাকা ৭১ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে