হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে কোনো শর্ত নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ভারতীয় সূত্রের বরাত দিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দুটি শর্তের খবর প্রকাশিত হলেও সেটিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তিনি। প্রতিমন্ত্রী বলেছেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে আনার প্রত্যাশা করে বাংলাদেশ।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে কোনো শর্ত নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে ভারতীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশকে দুটি শর্ত দিয়েছে ভারত। এর মধ্যে একটি হলো, বাংলাদেশের সামরিক উড়োজাহাজে করে শেখ হাসিনাকে দেশে নিতে হবে। অন্য শর্তটি হলো, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে তাঁকে আপিলের সুযোগ দিতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি। প্রতিবেদনটির কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমাদের সঙ্গে এ ব্যাপারে তাদের কোনো কথাই হয়নি। প্রতিবেদনটার কোনো ভিত্তি নাই বাংলাদেশের আইনে। এটা ভারত সরকারের কোনো রেসপন্সিবল জায়গা থেকে আসেনি। এই রকম প্রতিবেদন তো আপনিও ছাপাতে পারেন।”
তিনি আরও বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের দায়িত্বশীল কোনো পর্যায় থেকে আনুষ্ঠানিক বক্তব্য এলে বাংলাদেশ সরকার সেটি গ্রহণ করে জবাব দেবে। এর বাইরে বিভিন্ন জায়গায় কী লেখা হচ্ছে, তা নিয়ে সরকারের সময় নষ্ট করার সুযোগ নেই।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ মনে করে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে আনা হবে। দেশে ফেরার পর তাঁকে সাজা ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে ভারত-বাংলাদেশ সম্পর্ককে শুধু শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় দিয়ে বিবেচনা করা উচিত নয় বলেও জানান তিনি।
তাঁর ভাষায়, ভারত-বাংলাদেশ সম্পর্ক মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু হয়েছে। দুই দেশের সম্পর্ক শেখ হাসিনার বিষয়টির চেয়ে অনেক বিস্তৃত। দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত ইস্যু রয়েছে, যেগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের লক্ষ্য থাকলে ট্রাভেল পাস দিয়ে তাঁকে দেশে আসতে দিয়ে বিমানবন্দরের ইমিগ্রেশনেই আটক করার সুযোগ বাংলাদেশ কেন নিচ্ছে না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ পাল্টা প্রশ্ন করেন, ভারত কেন প্রত্যর্পণ চুক্তির সুযোগ নেবে না?
তিনি বলেন, ভারত যদি এ বিষয়ে ইতিবাচকভাবে সাড়া দেয়, তাহলে বাংলাদেশের জনগণ ও সরকারের জন্য বিষয়টি সহজ হবে।
দিল্লিতে বাংলাদেশ মিশনে শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্টের আবেদন জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, একটি আইনজীবী প্রতিষ্ঠান বা ল ফার্ম আবেদনটি জমা দিয়েছে। মিশন সেটি পেয়েছে এবং সরকার বিষয়টি পর্যালোচনা করছে।
তিনি বলেন, বাংলাদেশের নাগরিক হলেই যে কেউ পাসপোর্ট পাওয়ার অধিকার নিশ্চিতভাবে পাবেন, বিষয়টি এমন নয়। কোনো ব্যক্তি সাজাপ্রাপ্ত হলে তাঁকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন শামা ওবায়েদ। তাঁর দাবি, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং বর্তমানে জ্বালাও-পোড়াওয়ের ঘটনাতেও দলটির সংশ্লিষ্টতা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দল অন্য দেশে অবস্থান করে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার কর্মকাণ্ড পরিচালনা করলে সরকার হিসেবে সেটি মোকাবিলা করার প্রয়োজন রয়েছে।
ভারত ও বাংলাদেশের মধ্যে কনস্যুলার বৈঠক স্থগিত হওয়া প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, বৈঠকটি বাতিল করা হয়নি, বরং পিছিয়ে দেওয়া হয়েছে।
শামা ওবায়েদ বলেন, বৈঠকটি সচিব পর্যায়ে হওয়া প্রয়োজন। দুই পক্ষই কিছুদিন পর বৈঠক আয়োজন করা ভালো হবে বলে মত দিয়েছে। এ বিষয়ে গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সাফওয়ান/
পাঠকের মতামত:
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র
- ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে
- ১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
- নিস্তেজ শেয়ারবাজারে হঠাৎ প্রাণের স্পন্দন, ঘুরে দাঁড়ানোর কি ইঙ্গিত?
- ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বিএসইসির দুই দিনের 'ইনভেস্টমেন্ট রেডিনেস' কর্মশালা
- শেয়ারবাজারের সক্ষমতা বাড়াতে বিএসইসির সঙ্গে কাজ করবে এডিবি
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- ইনটেকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি
- ওমরাহ করতে গিয়ে নিরুদ্দেশ ৬১ বাংলাদেশি
- নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
- গোপালগঞ্জের ঘটনায় বিএনপির প্রশংসা করলেন পিনাকী ভট্টাচার্য
- ৫ হাজার ৬১৯ শ্রমিকের কর্মস্থল বন্ধ ঘোষণা, বিপাকে অ্যাপেক্স স্পিনিং
- সড়ক অবরোধ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচক বাড়ানোর চেষ্টা, নাকি স্বাভাবিক উত্থান—বাজারের চিত্রে সংশয়
- ভিডিও ভাইরাল , যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ১৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি
- ভারত-পাকিস্তান ফাইনাল মোবাইলে যেভাবে দেখবেন
- বেস্ট হোল্ডিংসের আয় ও নগদ প্রবাহে মিশ্র চিত্র
- এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- ভূমি অফিসে না গিয়েই দিন জমির খাজনা, জেনে নিন ৮ ধাপ
- এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ
- স্কুল-কলেজে বছরজুড়ে ১০ খেলাধুলার নির্দেশ, তালিকায় যা যা
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা
- ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- নিত্যপণ্য আমদানিতে যুক্ত হবেন কয়েক শ বিনিয়োগকারী, জানালেন বাণিজ্যমন্ত্রী
- ব্যাংক খাতে নজিরবিহীন সংকট: ৩২% ছাড়িয়েছে খেলাপি ঋণ
- শেয়ারবাজারে সতর্ক বিনিয়োগকারীরা, বাড়ছে না আস্থার গতি
- নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ
- আন্তর্জাতিক শেয়ারবাজারে প্রবেশের প্রস্তুতি, বন্ড ছাড়বে বাংলাদেশ
- একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইলেন ইলিয়াস আলীর স্ত্রী
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো বিডি পেইন্টস
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- একের পর এক বাংলাদেশি পাচ্ছেন ফ্রি ওমরাহর সুযোগ
- যে কারণে ঘুম হচ্ছে না প্রতিমন্ত্রী নুরুল হক নুরের
- জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, ঘরে বসেই যেভাবে করবেন আবেদন
- ওরিয়ন ইনফিউশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজার থেকে ৬১২ কোটি টাকা তুলতে আইপিওতে আসছে ছয় প্রতিষ্ঠান
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
জাতীয় এর সর্বশেষ খবর
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র













