×
ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র

২০২৬ নভেম্বর ১৭ ০৮:০৩:৩১
হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। এ বিষয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের জনগণের। একই সঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, বিষয়টি কীভাবে নিষ্পত্তি হবে, সে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে।

ইমেইলে পাঠানো এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, “এটি এমন একটি বিষয়, যার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষেরই নেওয়া উচিত।”

বিবৃতিতে বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে ওয়াশিংটনের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

সম্প্রতি শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার খবর প্রকাশ্যে আসে। এরপর বিষয়টি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ডের রায় দেয়। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে আসছেন তিনি।

এমন পরিস্থিতিতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে