×
ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের

২০২৬ নভেম্বর ১২ ১১:৩০:৩২
নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের

নিজস্ব প্রতিবেদক: নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬-এর বেতন ও ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সংশোধিত আদেশে অবসর-উত্তর ছুটি, নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণের পাশাপাশি আগে নিষ্পত্তি হওয়া পেনশন ও আনুতোষিকের দাবি পুনর্নির্ধারণের বিধান যুক্ত করা হয়েছে। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে অবসরে যাওয়া বা অবসর-উত্তর ছুটিতে থাকা কর্মচারীদের ক্ষেত্রে নতুন নিয়মে পাওনা হিসাব করার সুযোগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব সংশোধনীর কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল আদেশের অনুচ্ছেদ ১-এর দফা (৩)-এর উপ-দফা (জ)-এর পর নতুন উপ-দফা (জজ) সংযোজন করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ১ জুলাই ২০২৬ তারিখ থেকে সংশোধিত আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ে অবসর-উত্তর ছুটি শেষে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী আহরিত মূল বেতনের ভিত্তিতে কোনো কর্মচারীর নিট পেনশন ও আনুতোষিকের দাবি নিষ্পত্তি হয়ে থাকলে, নির্দিষ্ট বিধান সাপেক্ষে তা পুনর্নির্ধারণ করতে হবে। পুনর্নির্ধারণের ফলে অতিরিক্ত অর্থ পাওনা হলে সংশ্লিষ্ট কর্মচারীকে তা পরিশোধ করতে হবে।

এ ছাড়া মূল আদেশের উপ-দফা (ঝ)-এর পর নতুন দুটি উপ-দফা (ঝঝ) ও (ঝঝঝ) যুক্ত করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬ তারিখে শুরু হয়েছে, তাদের ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ পরিশোধ করতে হবে। অবসর-উত্তর ছুটি শেষ হওয়ার পর তাদের নিট পেনশন ও আনুতোষিকের পরিমাণ নির্ধারণ এবং পরিশোধ করা হবে সংশোধিত আদেশে উল্লেখ করা বিভিন্ন বিধান অনুসারে।

অন্যদিকে, যেসব কর্মচারী ২ জুলাই ২০২৬ তারিখে বা এর পরে অবসর-উত্তর ছুটিতে গেছেন কিংবা যাবেন, তাদের ক্ষেত্রে ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে মূল আদেশের উপ-দফা (ক), (খ), (গ) ও (ঞ)-এর বিধান অনুসরণ করা হবে। ছুটি শেষে তাদের নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণ ও পরিশোধ করা হবে উপ-দফা (ঙ), (চ) এবং অনুচ্ছেদ ৭ ও ৮-এর প্রযোজ্য বিধান অনুযায়ী।

প্রজ্ঞাপনে মূল আদেশের অনুচ্ছেদ ৫-এও সংশোধনী আনা হয়েছে। এর উপ-দফা (জ)-এর পর নতুন একটি ব্যাখ্যা সংযোজন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬ তারিখের আগে শুরু হয়েছে এবং ওই তারিখে বা এর পরও চলমান রয়েছে, তাদের ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ পরিশোধ করতে হবে।

সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে মূলত অবসর-উত্তর ছুটিতে যাওয়ার সময় অনুযায়ী কর্মচারীদের বেতন-ভাতা, নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণের নিয়ম স্পষ্ট করা হয়েছে। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরোনো বেতনস্কেলের ভিত্তিতে নিষ্পত্তি হওয়া কিছু পেনশন ও আনুতোষিকের হিসাব পুনর্নির্ধারণ করে অতিরিক্ত পাওনা পরিশোধের বিধান রাখা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে