×
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

আমির হামজা সম্পর্কে যা জানালেন তাশরীফ

২০২৬ নভেম্বর ০৮ ১৬:৩৭:৫৫
আমির হামজা সম্পর্কে যা জানালেন তাশরীফ

নিজস্ব প্রতিবেদক: মুফতি আমির হামজাকে অত্যন্ত সরল ও সহজ-সরল মানুষ হিসেবে অভিহিত করেছেন ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ। দীর্ঘদিন তাঁর সঙ্গে চলাফেরার অভিজ্ঞতা থেকে এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আমির হামজাকে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তাশরীফ।

পোস্টে তিনি লেখেন, ‘মুফতি আমির হামজা হুজুরের সঙ্গে দীর্ঘদিন চলাফেরা করেছি। এই মজলুম আলেমেদ্বীন অত্যন্ত সরল সহজ একজন মানুষ।’

একই পোস্টে আমির হামজার সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করেন এই ইসলামি বক্তা। পাশাপাশি তাঁর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন বলে তিনি মনে করেন, তাদের সঠিক বুঝ দানের জন্যও মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

পোস্টের শেষাংশে তাশরীফ লেখেন, ‘তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক প্রিয় মুফাসসিরের সম্মান বৃদ্ধি করুন।’

উল্লেখ্য, এর আগে আমির হামজাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা তৈরি হয়। তাঁর অবস্থান সম্পর্কে রাশেদ খাঁনের দেওয়া বক্তব্যও আলোচনায় আসে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে