শীর্ষ ২০ খেলাপির পেটে শেয়ারবাজারের ব্যাংকের ১০ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: খেলাপি ঋণের পাহাড় ও অনাদায়ী অর্থ আদায়ে চরম স্থবিরতার কারণে ভয়াবহ অস্তিত্ব সংকটে পড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। ব্যাংকটির প্রায় ১৯ হাজার ৮০৫ কোটি টাকার মোট খেলাপি ঋণের অর্ধেকেরও বেশি আটকে রয়েছে মাত্র ২০ জন বড় ঋণগ্রহীতার কাছে।
বাংলাদেশ ব্যাংকের 'সুপারভাইজরি ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স' বিভাগের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) এসব শীর্ষ খেলাপির ৯ হাজার ৮৫৯ কোটি টাকা পাওনার বিপরীতে ব্যাংকটি উদ্ধার করতে পেরেছে নামমাত্র ৪ কোটি ৩ লাখ টাকা।
প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের জুন শেষে রূপালী ব্যাংকের মোট বিতরণ করা ৪৭ হাজার ৯০৬ কোটি টাকা ঋণের মধ্যে ১৯ হাজার ৮০৪ কোটি ৫৯ লাখ টাকাই খেলাপি, যা মোট ঋণের প্রায় ৩৭.৯৮ শতাংশ। এতে ব্যাংকের প্রকৃত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ১৮ হাজার ২৬ কোটি টাকায়। গত ২০২৪ সালে শীর্ষ খেলাপিদের থেকে ৪৫.৭০ কোটি এবং ২০২৫ সালে ৩৬১ কোটি টাকা আদায় হলেও ২০২৬-এর প্রথম অর্ধে তা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। অথচ চলতি বছর ব্যাংকটির সর্বমোট ২,৩০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে জুন পর্যন্ত উদ্ধার হয়েছে মাত্র ৩৩০ কোটি টাকা।
ব্যাংকটির শীর্ষ খেলাপিদের তালিকায় সবার উপরে রয়েছে বেক্সিমকো গ্রুপ (৯৯৪ কোটি টাকা) এবং বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (৯০৮ কোটি টাকা)। এ ছাড়া ক্রনি গ্রুপ (৮৭২ কোটি), জুট টেক্সটাইল মিলস (৭২৪ কোটি), নূরজাহান গ্রুপ (৬৩০ কোটি), এইচএস কম্পোজিট (৬২০ কোটি), মাদারীপুর স্পিনিং (৬১৮ কোটি), বদর স্পিনিং (৬০৪ কোটি), ডলি কনস্ট্রাকশন (৫০৬ কোটি) এবং সাত্তার গ্রুপসহ (৪০৩ কোটি) বেশ কিছু প্রতিষ্ঠান বড় অঙ্কের অর্থ আটকে রেখেছে। তবে পুনর্গঠনের (রেসিডিউলিং) মাধ্যমে বসুন্ধরা পেপার মিলস, ইউনিভার্সেল মেডিকেল, বেনীটেক্স ও জুট টেক্সটাইল মিলস সাময়িকভাবে খেলাপি তালিকা থেকে বের হয়েছে।
আদায় মন্দা সত্ত্বেও খেলাপি ঋণ অবলোপন (রাইট-অফ) থামেনি। ২০২৪ সালে ৫১৮ কোটি ও ২০২৫ সালে ৪৯৪ কোটি টাকা অবলোপনের পর ২০২৬-এর প্রথম ছয় মাসে আরও ৪৯০ কোটি টাকা ব্যালেন্স শিট থেকে কমানো হয়েছে। যদিও অবলোপনকৃত খাত থেকে জুন পর্যন্ত আদায় এসেছে মাত্র ৪.১৪ কোটি টাকা। পাশাপাশি, অর্থ ঋণ আদালতে রূপালী ব্যাংকের ১২,৬৬৪ কোটি টাকার ২,৫৯৬টি মামলা ঝুলে থাকায় আইনি আইনি দীর্ঘসূত্রতা পুনরুদ্ধার কার্যক্রমকে আরও কঠিন করে তুলেছে।
বিশাল খেলাপি ও প্রভিশনিংয়ের চাপে জুন শেষে ব্যাংকের পরিচালন লোকসান ২৩৩ কোটি এবং নিট লোকসান ৩৯৭ কোটি টাকায় ঠেকেছে। অর্থনীতিবিদদের মতে, এ ধরনের দীর্ঘমেয়াদি খেলাপি ব্যাংকের তারল্য সংকট বাড়িয়ে উৎপাদনশীল খাতে নতুন ঋণ দেওয়ার সক্ষমতা কমিয়ে দেয়, যা পুঁজিবাজারে ব্যাংকটির শেয়ার দর ও বিনিয়োগকারীদের আস্থায় ধস নামাচ্ছ।
তবে নানা প্রতিকূলতার মধ্যেও রূপালী ব্যাংক কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে; প্রতিষ্ঠানটি ২০২৪-২৫ অর্থবছরে ৪০০ কোটি এবং ২০২৫-২৬ অর্থবছরে ৫০৫ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করেছে। পরিস্থিতি সামলাতে বাংলাদেশ ব্যাংক 'প্রম্পট কারেক্টিভ অ্যাকশন' (পিসিএ) কাঠামোর আওতায় কড়া তদারকি এবং শীর্ষ খেলাপিদের থেকে নগদ আদায় জোরদারের নির্দেশ দিয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- শীর্ষ ২০ খেলাপির পেটে শেয়ারবাজারের ব্যাংকের ১০ হাজার কোটি টাকা
- শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে বড় পুঁজির বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান
- গোপালগঞ্জে জামায়াতের লংমার্চে হঠাৎ 'ফাইটার গ্রুপ'
- তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, গ্রেপ্তার দিশা
- আট বছরের সংসার, হঠাৎ নিখোঁজ স্ত্রী; খোঁজ দিতে পুরস্কার ঘোষণা
- গ্রেড ও ভাতায় অসংগতি, বিপাকে সরকারি কর্মচারীরা
- ১ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সোনালী আঁশের ডিভিডেন্ড ঘোষণা
- ডিসেম্বরে হাসিনা আসার খবরে যা বললেন সারজিস
- সীমান্তে নতুন সমীকরণ; বদলে যাচ্ছে নিয়ন্ত্রণ!
- জার্মানিতে জেন-জি আন্দোলন তীব্র, দোকানপাটে ভাঙচুর-লুটপাট
- সোনা ও রুপার দাম কমাল বাজুস, নতুন দর জেনে নিন
- রাজস্থানের ইউটিউবারকে কেন্দ্র করে ট্রোলের মুখে পিনাকী
- ৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আইপিডিসি ফাইন্যান্স
- কনফিডেন্স ব্যাটারিজের সব শেয়ার বিক্রি করবে কনফিডেন্স সিমেন্ট
- পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে নতুন পদক্ষেপ, গ্রেপ্তার সাবেক মেজর
- রেকিট বেনকিজারের তিন দেশের প্রতিষ্ঠানের সঙ্গে নতুন চুক্তি
- ফেসবুক লাইভে পত্রিকা ছেঁড়ার ঘটনায় বিতর্ক
- এনআরবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এনআরবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হাক্কানি পাল্পের ডিভিডেন্ড ঘোষণা
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসি চেয়ারম্যানের আশ্বাসে মিউচুয়াল ফান্ড খাতে স্বস্তি, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
- এইচএসসিতে অকৃতকার্যদের নতুন পরীক্ষা, ফরম পূরণ নিয়ে যা জানা গেল
- শেয়ারবাজারের মুনাফায় ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ
- উত্তাল আশুলিয়া, ২০ পোশাক কারখানায় ছুটি
- বাড়তি টাকা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা !
- চাকরি হারালেন আলোচিত ডিবি হারুন
- বিশাল লোকসানে ধুঁকছে শেয়ারবাজারের বড় দুই ব্যাংক
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১২০ কোটি টাকার এফডিআর নিয়ে শঙ্কা!
- চলতি সপ্তাহে আসছে ১২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পতনের বাজারেও জেড ক্যাটাগরির দাপট, দরবৃদ্ধির শীর্ষ ১০-এ ৮ কোম্পানি
- শেয়ারবাজারে খাতভিত্তিক পালাবদল, বিনিয়োগকারীদের আগ্রহের ভরসা কোথায়?
- লেনদেনের সিকিভাগই ব্যাংকখাতের: শেয়ারবাজারে কী পালাবদলের বার্তা?
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- গত বছর ছিল ২০২, এবার ২৯৩! এইচএসসির ফলাফলে নতুন উদ্বেগ
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- এইচএসসিতে ফেল করাদের জন্য বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- নিজের চাচা শ্বশুরকে যা বললেন ফাহাম আব্দুস সালাম
- ৭ বছর মেয়াদি বন্ড, মূলধন সংগ্রহ ৪০০ কোটি টাকা
- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ
- পুলিশ কর্মকর্তাদের সম্পদের উপর গোয়েন্দাদের চোখ
- নম্বরপ্লেট লাগানোর নতুন সময়সীমা জানাল বিআরটিএ
- কাঁটা চামচ বিতর্কে এবার মুখ খুললেন মানসুরা আলম
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩২ কোম্পানির ডিভিডেন্ড এক নজরে
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শীর্ষ ২০ খেলাপির পেটে শেয়ারবাজারের ব্যাংকের ১০ হাজার কোটি টাকা
- শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে বড় পুঁজির বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান
- ১ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার












