×
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শ্যামপুর সুগার মিলস

২০২৬ অক্টোবর ২৮ ১৭:০১:৫৬
ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শ্যামপুর সুগার মিলস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত শ্যামপুর সুগার মিলস লিমিটেড ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত পর্ষদ সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৪২ টাকা ৯৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৫০ টাকা ৭৭ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিট পরিচালন ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ১১ টাকা ৫৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে মাইনাস ২২ টাকা ৪৫ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬৬ টাকা ১৩ পয়সা। আগের বছর এটি ছিল মাইনাস ১ হাজার ৩১০ টাকা ৪৪ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি ঢাকার দিলকুশা বাণিজ্যিক এলাকার ৩ নম্বরে চিনিশিল্প ভবনের নবম তলায় হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে