বিদেশি কার্ডের অর্থে ব্যবসায়ীদের নতুন সুবিধা
নিজস্ব প্রতিবেদক: বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ডসহ অনুমোদিত পরিশোধ ব্যবস্থায় পণ্য ও সেবা বিক্রির অর্থের সর্বোচ্চ ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রায় নিজেদের হিসাবে রাখতে পারবেন ব্যবসায়ীরা। বাকি ৮৫ শতাংশ অর্থ বাধ্যতামূলকভাবে বাংলাদেশি টাকায় রূপান্তর করতে হবে। সংরক্ষিত বৈদেশিক মুদ্রা দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বৈধ বৈদেশিক দায় পরিশোধ করতে পারবে।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সুযোগ দেওয়া হয়েছে। দেশের সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংককে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশি দর্শনার্থীদের আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড এবং অন্যান্য অনুমোদিত পরিশোধ ব্যবস্থার মাধ্যমে পণ্য ও সেবা কেনাবেচাকে উৎসাহিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মের ফলে বিদেশি ক্রেতাদের কাছ থেকে কার্ডের মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রার একটি অংশ সরাসরি ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রার হিসাবে সংরক্ষণ করা যাবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিক কার্ড বা অনুমোদিত পরিশোধ ব্যবস্থায় বিদেশি ক্রেতাদের কাছ থেকে পাওয়া মোট বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজেদের হিসাবে রাখতে পারবেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। উদাহরণস্বরূপ, কোনো প্রতিষ্ঠান ১০০ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করলে সর্বোচ্চ ১৫ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা হিসাবে রাখতে পারবে। বাকি ৮৫ টাকার সমপরিমাণ অর্থ বাংলাদেশি টাকায় রূপান্তর করতে হবে।
এই সুবিধার আওতায় রয়েছে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, বিপণি-বিতান, খুচরা বিক্রয়কেন্দ্রসহ বিদেশি দর্শনার্থীদের পণ্য ও সেবা সরবরাহকারী বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।
ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যে বৈদেশিক মুদ্রা নিজেদের হিসাবে রাখতে পারবে, তা ইচ্ছামতো ব্যবহার করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সংরক্ষিত অর্থ চলতি হিসাবের আওতাভুক্ত বৈধ বৈদেশিক মুদ্রার দায় পরিশোধে ব্যবহার করতে হবে। এর মধ্যে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে করা অনুমোদিত পরিশোধও অন্তর্ভুক্ত।
এ ছাড়া এসব লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) যথাযথভাবে কেটে সরকারি কোষাগারে জমা দিতে হবে। অর্থাৎ বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগ দেওয়া হলেও কর ও অন্যান্য সরকারি পাওনা পরিশোধের নিয়মে কোনো ছাড় দেওয়া হয়নি।
নতুন সুবিধা কার্যকর করতে অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচয় ও লেনদেন যাচাই করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক কার্ড এবং অন্যান্য অনুমোদিত পরিশোধ ব্যবস্থা গ্রহণের উপযুক্ত অবকাঠামো ও ব্যবস্থা রেখেছে কি না, তা নিশ্চিত করতে হবে।
অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের বিধানও যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ জন্য গ্রাহকের পরিচয় যাচাই, অর্থের উৎস ও লেনদেনের প্রকৃতি পর্যালোচনা এবং বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন দেওয়ার নিয়ম মানতে হবে। কোনো সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে বিদ্যমান বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে কেনাকাটা এবং বিভিন্ন সেবা গ্রহণে উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। নতুন ব্যবস্থায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বৈদেশিক মুদ্রার একটি অংশ সংরক্ষণ করতে পারায় তাদের বৈধ আন্তর্জাতিক লেনদেন পরিচালনা সহজ হতে পারে।
বিশেষ করে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিদেশি গ্রাহকদের কাছ থেকে পাওয়া অর্থের একটি অংশ বৈদেশিক মুদ্রায় রেখে অনুমোদিত বৈদেশিক দায় মেটাতে পারবে। এতে ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় কিছুটা নমনীয়তা আসবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় বিভিন্ন বৈধ লেনদেনের বিষয়ে নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় এবার বিদেশি দর্শনার্থীদের কাছ থেকে পণ্য ও সেবা বিক্রির অর্থের সর্বোচ্চ ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রায় রাখার সুযোগ দেওয়া হলো। একই সঙ্গে নতুন নির্দেশনার বিষয়টি সংশ্লিষ্ট গ্রাহক ও ব্যবসাপ্রতিষ্ঠানকে জানাতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- একসঙ্গে তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি বদল
- কারখানার শ্রমিক থেকে চারবারের প্রেসিডেন্ট লুলার জীবনকাহিনি
- পাঁচ বিনিয়োগকারীর শেয়ার বিক্রি নিয়ে রহস্য, তদন্তের মুখে দুই প্রতিষ্ঠান
- কেডিএস এক্সেসরিজের ডিভিডেন্ড ঘোষণা
- দিল্লির দাপটে ধাক্কা, বাংলাদেশে চীনের বড় চাল
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- এবার ইসরায়েলে ঝুঁকছে বাংলাদেশ
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ইরানের নতুন চালেই পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ!
- জমি কেনার আগে মোবাইলে যাচাই করুন এই ৬টি গুরুত্বপূর্ণ তথ্য
- সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীকে ঘিরে নতুন বিতর্ক
- তামান্নাকে নিয়ে ফেসবুকে সাদিক কায়েমের পোস্ট
- প্রাণঘাতী রোগের হুমকিতে জনপ্রিয় ফল কলা
- বিদেশে চাকরি ও উচ্চশিক্ষার দরজা খুলতে পারে যে ১০ ভাষা
- মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর
- ২৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, সরকারের কাছে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা
- ২৬ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সোনালী লাইফের উদ্বৃত্ত কমেছে, নগদ প্রবাহেও নেতিবাচক চিত্র
- সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা
- নিটল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ধনী পরিবারের তালিকায় ঢোকার সীমা কত, জানুন বিস্তারিত
- দুই দফায় ই-টেন্ডার, তবুও ‘ক্যানসেলড’!
- এনবিআরকে দুই ভাগ করার বিল, নতুন কাঠামো নিয়ে বড় আলোচনা
- ২০ লাখের বেশি শেয়ার কেনার ঘোষণা
- দুই দেশে একসঙ্গে ভূমিকম্প, কাঁপল যেসব এলাকা
- ১৪ প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্টি সভার তারিখ ঘোষণা
- যেসব প্রতিষ্ঠান ডলার সংরক্ষণ করতে পারবে
- ‘চুমুকাণ্ড’ নিয়ে আলোচনার মধ্যে এবার পাটওয়ারীকে চুমু
- ৫২টি বিশেষ দলের অভিযান, জরিমানার মুখে ১০১ ব্যবসাপ্রতিষ্ঠান
- ডিভিডেন্ড, রাইট শেয়ার ও সম্পদ বিক্রি—তিন কোম্পানির সর্বশেষ খবর
- বাড়ছে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সর্বশেষ পূর্বাভাসে যা বলা হলো
- আইএফআইসি ব্যাংকের ১৩ হাজার কোটি টাকা লোপাট
- ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি: ১০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ
- দুই বছর ডিভিডেন্ড বন্ধ, এমডির বিদেশ সফরে ৩৬ লাখ টাকা ব্যয়!
- ই-টিনের আইডি-পাসওয়ার্ড ভুলে গেলে পুনরুদ্ধার করবেন যেভাবে
- ভারতীয় চালের ভ-য়ং-ক-র রহস্য!
- শেয়ারবাজারের অনিয়ম তদন্তে ডিএসইকে আরও সতর্ক হওয়ার নির্দেশ
- সৌদি আরবে এক সপ্তাহে ৭,৯৩৪ প্রবাসীকে ফেরত পাঠানো
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না সেবা, জেনে নিন পুরো তালিকা
- মাইডাস ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আয়কর সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব গুরুত্বপূর্ণ সেবা
- শিক্ষককে মারধরের ঘটনায় অ্যাটর্নি জেনারেলের স্পষ্ট বার্তা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- কোন কাগজ ছাড়াই বাপ-দাদার সম্পত্তি খুঁজে বের করবেন যেভাবে
- জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আমজনতার তারেক
- সরকার পরিবর্তনের ডাকে উ'ত্তাল ই'সরায়েল
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক













