×
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

এনসিপির পুনর্গঠিত কমিটিতে নারী নেতৃত্বের ছয় নতুন মুখ

২০২৬ অক্টোবর ২৩ ১৭:৫৩:০০
এনসিপির পুনর্গঠিত কমিটিতে নারী নেতৃত্বের ছয় নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। পুনর্গঠিত এ কমিটিতে ছয় নারীসহ একাধিক নেতাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি পুনর্গঠনের বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ছয় নারী। তাঁরা হলেন—ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, দিলশানা পারুল, সামান্তা শারমিন ও এ কে ফ্লোরা।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, প্রীতম দাশ, ইসহাক সরকার ও তারেক এ আদেল।

এদিকে, সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুগ্ম সদস্যসচিব করা হয়েছে আলাউদ্দীন মোহাম্মদকে (আন্তর্জাতিক), এস এম সাইফ মুস্তাফিজকে (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহকে।

নতুন কমিটিতে আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন তাহসীন রিয়াজ। সহ-আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আশরেফা খাতুন। দপ্তর সম্পাদক করা হয়েছে সাদিয়া ফারজানা দিনাকে এবং সহ-দপ্তর সম্পাদক হয়েছেন ইফতেখারুল ইসলাম।

আইনবিষয়ক দায়িত্বে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসাকে আইন সম্পাদক করা হয়েছে। সহ-আইন সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেহায়েত উল্লাহ।

প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়নাল আবেদীন শিশির। এ বিভাগে সহ-প্রচার সম্পাদক হয়েছেন মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন। শিক্ষা সম্পাদক করা হয়েছে ফয়সাল মাহমুদ শান্তকে এবং সহ-শিক্ষা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাকিব শাহরিয়ার।

দলীয় বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিভিন্ন পদে দায়িত্ব বণ্টনের তথ্য জানানো হয়েছে। নতুন কমিটির মাধ্যমে এনসিপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নেতাদের দায়িত্ব নির্ধারণ করা হলো।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে