×
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মুখের দাগ নিয়ে মুখ খুললেন জামায়াত আমির

২০২৬ অক্টোবর ২১ ১৫:৪৬:২৬
মুখের দাগ নিয়ে মুখ খুললেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: মুখের দাগ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মুখে লেজার সার্জারি করানোর কারণে এই দাগ হয়েছে বলে জানিয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হচ্ছে না বলেও জানান জামায়াত আমির।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আয়োজিত সাবেক সাথি-সদস্য সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

তিনি জানান, চিকিৎসক তাকে এক সপ্তাহ বাসায় বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তবে নানা ব্যস্ততার কারণে তিনি বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহ যখন তার দুনিয়া থেকে বিদায়ের সময় নির্ধারণ করবেন, তখন পরবর্তী ঠিকানায় যেন আরামদায়ক বিছানার ব্যবস্থা করে দেওয়া হয়। তিনি এ দুনিয়ায় বিশ্রাম নিতে আসেননি বলেও মন্তব্য করেন।

বক্তব্যে মৃত্যু ও পরকাল নিয়েও নিজের ভাবনার কথা তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, কোথায় এবং কী অবস্থায় তার মৃত্যু হবে, তার জানাজা হবে কি না কিংবা মৃত্যুর পর তার কবরের সন্ধান পাওয়া যাবে কি না—এসব বিষয়ে তিনি জানেন না। তবে এসব নিয়ে তার কোনো আক্ষেপ নেই।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দ্বীনের পথে চলতে গিয়ে কাক-পক্ষীসহ বিভিন্ন প্রাণী যদি তাকে টুকরো টুকরো করে খেয়েও ফেলে, তাতেও তার কোনো আক্ষেপ থাকবে না। তার চলার পথ যেন আল্লাহর পথে থাকে এবং জীবনের সব কর্মকাণ্ড যেন একমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য হয়—সেই প্রত্যাশার কথাও জানান তিনি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে