×
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম

২০২৬ অক্টোবর ২১ ১০:০২:৪২
২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনা ও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে মূল্য সমন্বয়ের ঘোষণা না দেওয়ায় বুধবার (২১ অক্টোবর) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই দুই ধাতু।

বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায়। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা কিনতে গুনতে হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

এর আগে গত ১৩ অক্টোবর সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। তার আগে ৯ অক্টোবর প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। ওই সময় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও আগের মতো রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা।

অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬২৪ টাকা।বাজুসের পরবর্তী মূল্য সমন্বয়ের ঘোষণা না আসা পর্যন্ত দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত দামেই সোনা ও রুপা বিক্রি হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে