×
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন

২০২৬ অক্টোবর ১৯ ২১:৩৪:৩৯
সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের প্রচলিত বিভিন্ন ভাতা নির্ধারণ ও পরিশোধের বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। নতুন নির্দেশনা অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনের মূল বেতনের ভিত্তিতে এসব ভাতা নির্ধারণ ও পরিশোধ করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রচলিত ভাতার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতার বাইরে যেসব ভাতা কর্মচারীরা মূল বেতনের শতকরা হার অনুযায়ী পেয়ে আসছেন, সেগুলো ২০২৬ সালের ৩০ জুন তাঁদের প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই পদ্ধতিতে ভাতা নির্ধারণ ও পরিশোধের নিয়ম কার্যকর থাকবে। ফলে সংশ্লিষ্ট সরকারি, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ভাতা প্রদানের ক্ষেত্রে নির্ধারিত তারিখের মূল বেতন ভিত্তি হিসেবে বিবেচিত হবে।

অর্থ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন উপসচিব মো. ফেরদৌস আলম।

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ব্যবস্থাপনায় এ নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ। তবে কোন কোন ভাতা এ নির্দেশনার আওতায় পড়বে, তা নির্ধারণে প্রজ্ঞাপনের সুনির্দিষ্ট শর্ত অনুসরণ করতে হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে