×
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা

২০২৬ অক্টোবর ১৯ ২০:১০:০৭
ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে যখন নানা আলোচনা চলছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তাৎপর্যপূর্ণ পোস্ট দিয়েছেন তার স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান। ক্ষমতা এবং সমাজ পরিবর্তনে এর ভূমিকা নিয়ে দেওয়া তার ওই পোস্টটি ঘিরে এখন রাজনৈতিক ও সুধীমহলে নতুন করে কৌতূহল ও জল্পনা তৈরি হয়েছে।

গত সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেন ব্যারিস্টার নুসরাত খান। ওই পোস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের মহান নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বিখ্যাত উদ্ধৃতি তুলে ধরা হয়।

শেয়ার করা ওই উদ্ধৃতিটির বাংলা অর্থ দাঁড়ায়—‘ক্ষমতা হলো কোনো লক্ষ্য অর্জনের সামর্থ্য। সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে যে শক্তির প্রয়োজন হয়, সেটিই হলো ক্ষমতার মূল তাৎপর্য।’

বিশ্লেষকদের মতে, প্রতিমন্ত্রীর পদত্যাগের ঠিক পরপরই এমন একটি গভীর অর্থবহ রাজনৈতিক ও তাত্ত্বিক উদ্ধৃতি সামাজিক মাধ্যমে প্রকাশ করায় এর পেছনে ভিন্ন কোনো ইঙ্গিত থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে। তবে এই পোস্টটি সরাসরি স্বামী ইশরাক হোসেনের পদত্যাগের পরিপ্রেক্ষিতেই দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে পোস্টে কোনো স্পষ্ট ব্যাখ্যা বা মন্তব্য দেননি ব্যারিস্টার নুসরাত খান।

পোস্টটির সঙ্গে তিনি সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের একটি ছবিও যুক্ত করেছেন। মূলত পদত্যাগের খবরের রেশ কাটতে না কাটতেই এই দম্পতির একজন ফেসবুক হ্যান্ডেলে এমন বার্তা দেওয়ায় তা মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে এবং দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে