×
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির

২০২৬ অক্টোবর ১৭ ১০:৫৯:১৮
দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির

নিজস্ব প্রতিবেদক: ভারতে ‘ভোট চুরি’র অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিক্ষোভের ডাক দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। শনিবার দুপুর ১২টায় পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধ্রুব রাঠি জানান, তিনি লন্ডনে পৌঁছেছেন। এ সময় লন্ডনে অবস্থানরত ব্যক্তিদের শনিবার দুপুর ১২টায় পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

পোস্টে রাঠি লেখেন, যারা লন্ডনে রয়েছেন, তারা যেন নির্ধারিত সময়ে বিক্ষোভে যোগ দেন। একই সঙ্গে ভারতের নির্বাচনসংক্রান্ত অভিযোগ আন্তর্জাতিক মহলে তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি। হিন্দিতে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আন্তর্জাতিক মহলে ঢাক পেটানোর সময় এসে গেছে।’ পোস্টের শেষে ‘জয় হিন্দ’ লেখেন এই ইউটিউবার।

ধ্রুব রাঠির লন্ডনে বিক্ষোভের ঘোষণার আগে দিল্লিতে একটি কর্মসূচিকে কেন্দ্র করে তাকে আটক করার ঘটনা ঘটে। গত সপ্তাহে হরিয়ানার গুরুগ্রামের সেক্টর-৫৬ এলাকায় নিজের বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, ককরোচ জনতা পার্টি (সিজেপি) প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই বিক্ষোভের ডাক দিয়েছিল। এর এক সপ্তাহের মধ্যে লন্ডনে নতুন কর্মসূচির ঘোষণা দিলেন ধ্রুব রাঠি। তবে লন্ডনের কর্মসূচিতে কতজন অংশ নেবেন, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে