বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
নিজস্ব প্রতিবেদক: ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থী ফাহিম ফয়সাল। মেধাতালিকায় ৪০তম স্থান অর্জন করে চার বছরের পরিশ্রমের পর কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছিলেন তিনি। তবে চূড়ান্ত নিয়োগের গেজেটে নাম না থাকায় সেই স্বপ্ন এখন অনিশ্চয়তায় পড়েছে। এ ঘটনায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন ফাহিম।
বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার বাসিন্দা ফাহিম ফয়সাল ২০১৪ সালে বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ২০১৬ সালে সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে ২০২২ সালে স্নাতক (অনার্স) এবং ২০২৫ সালে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেন। বর্তমানে তিনি বগুড়া শহরের চাঁদনী বাজার এলাকায় জনতা ব্যাংকে কর্মরত রয়েছেন।
ফাহিমের বাবা মো. খাইরুল বাশার একজন আইনজীবী এবং মা শাহানাজ বেগম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাঁর ছোট ভাই নাফিস ফয়সাল সরকারি আজিজুল হক কলেজে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করছেন।
২০২২ সালে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রথমবারের মতো বিসিএসে অংশ নেন ফাহিম। তাঁর প্রথম পছন্দ ছিল পররাষ্ট্র ক্যাডার, দ্বিতীয় পছন্দ প্রশাসন এবং তৃতীয় পছন্দ পুলিশ ক্যাডার। ২০২৩ সালে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার পর ২০২৫ সালের সেপ্টেম্বরে মৌখিক পরীক্ষা দেন তিনি। একই বছরের নভেম্বরে প্রকাশিত চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে এএসপি পদে সুপারিশপ্রাপ্ত হন।
এরপর ৪৬তম ও ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিলেও ৪৫তম বিসিএসে সুপারিশ পাওয়ার পর আর অন্য কোনো বিসিএসের লিখিত বা মৌখিক পরীক্ষায় এগোননি বলে জানান ফাহিম। নতুন চাকরির আবেদনেও যাননি তিনি। দীর্ঘ প্রায় ১১ মাস অপেক্ষার পর গত ১৪ অক্টোবর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ করে। কিন্তু সেই গেজেটে তাঁর নাম পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, প্রকাশিত গেজেটে বিভিন্ন ক্যাডারের মোট ১০৪ জনের নাম রয়েছে। অন্যদিকে, সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে অন্তত ৫৬ জনের নাম গেজেটে আসেনি বলে উল্লেখ করা হয়েছে। তবে ফাহিমসহ বাদ পড়া প্রার্থীদের ক্ষেত্রে কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে সরকারের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা উল্লেখ করা হয়নি।
নিজের অবস্থান তুলে ধরে ফাহিম বলেন, তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থেকে পড়াশোনা করে কোনো সুপারিশ বা তদবির ছাড়াই নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে এই অবস্থানে পৌঁছেছিলেন বলে দাবি করেন তিনি। কেন তাঁর নাম গেজেটে আসেনি, তা স্পষ্টভাবে জানানোর দাবি জানিয়েছেন এই তরুণ।
ফাহিমের ভাষ্য, কোনো অন্যায়ের প্রমাণ থাকলে দেশের আইন অনুযায়ী শাস্তি মেনে নিতে তিনি প্রস্তুত। তবে কোনো কারণ না জানিয়ে প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করা হলে তা মেনে নেওয়া কঠিন। তাঁর দাবি, তদন্তের মাধ্যমে কোনো অপরাধের প্রমাণ না পাওয়া গেলে তাঁকে তাঁর প্রাপ্য সুযোগ ফিরিয়ে দেওয়া হোক।
এ বিষয়ে বগুড়ার আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন বলেন, গত ১৭ বছর বগুড়া জেলা বঞ্চিত ছিল। সেই ধারা এখনো অব্যাহত থাকলে তা অত্যন্ত দুঃখজনক হবে। কেন ফাহিমের নাম গেজেটে আসেনি, তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ বার্তায় ফাহিম নিজের চার বছরের প্রস্তুতি, বিসিএসে সুপারিশ পাওয়ার আনন্দ এবং শেষ পর্যন্ত গেজেটে নাম না থাকার হতাশার কথা তুলে ধরেন। তিনি জানান, অনার্সের ফল প্রকাশের আগেই ২০২২ সালে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি পেয়েছিলেন। প্রথম বিসিএস হওয়ায় তাঁর মধ্যে আবেগ ও প্রত্যাশা ছিল অনেক বেশি। কাঙ্ক্ষিত ক্যাডারে সুপারিশ পাওয়ার পর অন্য বিসিএসের প্রস্তুতিতে আর এগোননি, যাতে অন্য চাকরিপ্রার্থীদের সুযোগ নষ্ট না হয়—এমন কথাও উল্লেখ করেন তিনি।
ফাহিম তাঁর পোস্টে লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে অনার্স ও মাস্টার্স শেষ করে দেশে থাকার সিদ্ধান্তকে তিনি একসময় সঠিক মনে করতেন। তবে কাছের অনেকেই তাঁকে সতর্ক করেছিলেন, এ দেশে মেধার মূল্য নেই। গেজেটে নাম না আসার পর সেই কথাই তাঁর মনে ফিরে এসেছে বলে জানান তিনি।
বার্তার শেষে ফাহিম বাদ পড়া ৫৬ জনের বিষয়ে যুক্তিসংগত সিদ্ধান্ত ও গেজেট প্রকাশের দাবি জানান। এদিকে তাঁর পরিবার ও নিকটজনেরা এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। তবে গেজেটে নাম না থাকার সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রয়োজন।
মুয়াজ/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- ৫০তম বিসিএস-এর চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি
- গাজী নজরুল ও আমির হামজার নারীঘটিত ঘটনায় জামায়াত গুম!
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর
- বিএনপির অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়ে লেখা গান, তুমুল শোরগোল
- ৮ নভেম্বর সরকারি ছুটি কি না, জানা গেল কারা পাবেন
- আমার নিরাপত্তা কোথায়’, ফেসবুকে বিচার চাইলেন ড. খন্দকার মোশাররফের পুত্রবধূ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- ৫০তম বিসিএসের ফল নিয়ে বড় আপডেট
- শেয়ারবাজারের দুই শীর্ষ বিমা কোম্পানির কার্গো বিমা স্থগিত
- সৌদি আরবের ভিসা পেতে আর যেতে হবে না দূতাবাসে!
- সদস্যপদ হারিয়ে ফেসবুক লাইভে তানজিন তিশার বিস্ফোরক বক্তব্য
- ৮ নভেম্বর ছুটি নিয়ে বড় বিভ্রান্তি, খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
- ‘ভোট চুরি’র পর মোদির বিরুদ্ধে রাহুলের নতুন চুরির বোমা!
- ভারতসহ ৪ দেশ ছাড় পেলেও বাংলাদেশের কী অবস্থা!
- নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- পরীমণি ইস্যুতে হেনস্তার শিকার সাংবাদিকের পাশে হাসনাত আবদুল্লাহ
- এবার মুফতি আমির হামজার নারীঘটিত কেলেঙ্কারি
- গ্রামপুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা
- ৪০ দিনের কাজ এক দিনে: ব্র্যাক ব্যাংকের ডিজিটাল বিপ্লব
- চলতি সপ্তাহে ৭ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- দুর্বল ব্যাংকে আটক বিপুল আমানত: রহস্য উন্মোচনে তদন্ত কমিটি
- সাবসিডিয়ারির ওপর নির্ভর করে ইউসিবি’র ঘুরে দাঁড়ানোর গল্প
- সপ্তাহজুড়ে ১০ কোম্পানির ইপিএস প্রকাশ
- সাপ্তাহজুড়ে ১১ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- দখলে নিতে চায় বাংলাদেশের ৩ জেলা, এ যেন আরেক ময়ূখ!
- নাস্তিক থেকে ইসলামের ছায়াতলে যেভাবে ফেরেন সামান্তা শারমিন
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- লেনদেন বাড়লেও শেয়ারবাজারমূল্য কমেছে ৭ হাজার কোটি টাকা
- সূচক ও বাজার মূলধনে পতন, তবু ডিএসইতে লেনদেন বাড়ল ১৭ শতাংশ
- ডিভিডেন্ডের গল্প শেষ! বিনিয়োগকারীদের সামনে নতুন সমীকরণ শেয়ারবাজারে
- শেয়ারবাজারের এক প্রান্তে মন্দার মেঘ, অন্য প্রান্তে উত্থানের উত্তাপ!
- আট বিভাগে দিনের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- ৭ নভেম্বর ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দর
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্ন সাইটে বিক্রি
- তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম! বি'ব্রত মন্ত্রী
- ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
- পাহাড় নিয়ে বড় সিদ্ধান্ত! জরুরি সিদ্ধান্তের ঘোষণা
- প্রধানমন্ত্রীকে ‘চাঁদাবাজ’ বললেন নাহিদ, ১০ দিনের আল্টিমেটাম
- এনসিপিতে অস্থিরতা চরমে, পদত্যাগ করছেন শীর্ষ নেত্রীরা
- বাটন ফোন ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন, আসছে নতুন নিয়ম
- এআই নিয়ে নতুন শঙ্কা, শেয়ারবাজারে ভয়াবহ দরপতন
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ভারতীয় ভিসার নিয়মে পরিবর্তন, ফরম পূরণে যেসব তথ্য দিতে হবে
- মিয়ানমার সীমান্তে নতুন বাস্তবতা: নিরাপত্তা সমীকরণে ঢাকা
- ৭ নভেম্বর: যে ঘটনায় বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস
- পবিত্র কোরআন নিয়ে বিস্ময়কর ব্যাখ্যা দিলেন মার্কিন গণিতবিদ
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
- মুনাফায় পতন শেয়ারবাজারের ১০ বহুজাতিক কোম্পানির







.jpg&w=50&h=35)




.jpg&w=50&h=35)
