×
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি

২০২৬ অক্টোবর ১৬ ২১:১৫:২০
দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি

নিজস্ব প্রতিবেদক: ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং পাকিস্তান, ফ্রান্স ও বেলজিয়ামে ছাত্র-জনতার সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশ করেছেন বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনের কর্মীরা। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কবি মোহন রায়হান বলেন, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী নিজেদের প্রভাব বিস্তার করছে এবং এর মাধ্যমে মানুষের মৌলিক অধিকার সংকুচিত হচ্ছে। তবে বিশ্বজুড়ে সাধারণ মানুষের মুক্তির যে লড়াই চলছে, বাংলাদেশও তার বাইরে নয় বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যে মোহন রায়হান বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক আন্দোলনের চেতনার কথা তুলে ধরেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আদর্শ সামনে রেখে প্রগতিশীল ও গণতন্ত্রকামী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সামাজিক ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে মতপার্থক্য দূরে সরিয়ে ছাত্র, শ্রমিক, শিক্ষক, কবি, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক কর্মীদের রাজপথে সক্রিয় হতে হবে।

অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মোহন রায়হান নিজেকে শ্রেণিসংগ্রাম ও জনযুদ্ধের একজন সৈনিক হিসেবে উল্লেখ করেন।

সমাবেশে তিনি নিজের লেখা কাব্যিক পঙ্ক্তি আবৃত্তি করেন। এর মধ্য দিয়ে মুক্তিকামী মানুষের প্রতি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বার্তা দেন তিনি।

অনুষ্ঠানে শিল্পী বুলবুল দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশন করেন। পরে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে বৈশ্বিক সংহতি সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে