অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি ১০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছে। কোম্পানিটির দাবি, কয়েক বছর পরিচালন ব্যয় নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত সীমার বেশি হলেও ওই অর্থ আত্মসাতের পক্ষে কোনো প্রমাণ নেই। এমনকি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার নথিতেও এ ধরনের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির ব্যাখ্যা প্রকাশ করা হয়।
সিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৩০ আগস্ট একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘গ্লোবাল ইন্স্যুরেন্সে ১০৪ কোটি টাকা আত্মসাৎ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদের বিষয়ে ব্যাখ্যা জানতে ৩১ আগস্ট গ্লোবাল ইন্স্যুরেন্সকে চিঠি দেয় ডিএসই। এর জবাবে গত ৮ অক্টোবর নিজেদের অবস্থান তুলে ধরে স্টক এক্সচেঞ্জটিকে চিঠি পাঠায় কোম্পানিটি।
গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জামিরুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, সংবাদে কোম্পানিটির অতীতের মোট প্রিমিয়াম আয় ও পরিচালন ব্যয়ের যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, তার কিছু অংশ নিরীক্ষিত আর্থিক বিবরণীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে অতিরিক্ত পরিচালন ব্যয়ের পরিমাণকে প্রায় ১০৪ কোটি টাকা আত্মসাৎ হিসেবে উল্লেখ করাকে ভুল ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে কোম্পানি কর্তৃপক্ষ।
চিঠিতে প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে কয়েকটি বছরে তাদের পরিচালন ব্যয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্ধারিত সীমা অতিক্রম করেছিল। এ কারণে সংশ্লিষ্ট বছরগুলোর জন্য নিয়ন্ত্রক সংস্থাটি কোম্পানির ওপর জরিমানা আরোপ করে।
কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আর ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের প্রতিটির জন্য জরিমানার পরিমাণ ছিল ৫ লাখ টাকা। সব মিলিয়ে পাঁচ বছরে জরিমানার অঙ্ক দাঁড়ায় ২২ লাখ ৫০ হাজার টাকা। গ্লোবাল ইন্স্যুরেন্সের দাবি, এসব জরিমানার সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট আদেশগুলোর বিপরীতে বর্তমানে কোনো টাকা বকেয়া নেই।
কোম্পানিটি আরও জানিয়েছে, তাদের পরিচালন ব্যয়ের অর্থ স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমের অংশ হিসেবে হিসাবের খাতায় লিপিবদ্ধ করা হয়েছে। এসব লেনদেনের সমর্থনে ব্যাংক স্টেটমেন্ট, ভাউচারসহ প্রয়োজনীয় নথিপত্রও সংরক্ষণ করা রয়েছে। উপযুক্ত কর্তৃপক্ষ চাইলে যাচাই-বাছাইয়ের জন্য এসব নথি সরবরাহ করতে প্রস্তুত বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
গ্লোবাল ইন্স্যুরেন্সের বক্তব্য, আলোচনায় আসা প্রায় ১০৪ কোটি টাকা কোম্পানিটির বর্তমান কোনো প্রদেয় দায় নয়। একই সঙ্গে আইডিআরএও এ পরিমাণ অর্থের দায় কোম্পানির ওপর আরোপ করেনি। তাই নির্ধারিত সীমার বেশি পরিচালন ব্যয়ের কারণে আরোপিত জরিমানাকে অর্থ আত্মসাতের অভিযোগের সঙ্গে এক করে দেখার সুযোগ নেই বলে মনে করে প্রতিষ্ঠানটি।
চিঠিতে কোম্পানিটি আরও বলেছে, প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি স্টক এক্সচেঞ্জ, নিয়ন্ত্রক সংস্থা এবং শেয়ারহোল্ডারদের কাছে প্রয়োজনীয় তথ্য প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে গ্লোবাল ইন্স্যুরেন্স।
মামুন/
পাঠকের মতামত:
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা








.jpg&w=50&h=35)
