×
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য

২০২৬ অক্টোবর ১০ ০৮:৪৫:৫২
বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় নতুন তথ্য সামনে এসেছে। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন অটোরিকশাচালক সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি ওই শিক্ষার্থীর মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে সুমনকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. লুৎফর রহমান। তিনি জানান, গ্রেপ্তার সুমনকে কুমিল্লায় আনা হচ্ছে। হত্যাকাণ্ডে তিনি একাই জড়িত, নাকি অন্য কেউও এর সঙ্গে যুক্ত, তা জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, সুমনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়েছে। ফোনের কললিস্টসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে তাজমিনের সঙ্গে কারা যোগাযোগ করেছিল এবং হত্যাকাণ্ডে আর কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে জব্দ করা অটোরিকশার নিবন্ধনের সূত্র ধরে প্রথমে গাড়ির মালিককে শনাক্ত করা হয়। বৃহস্পতিবার রাতে তাঁকে জিজ্ঞাসাবাদে জানা যায়, অটোরিকশাটি সুমন ভাড়ায় চালাতেন। এরপর তাঁর অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমনের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। কয়েক বছর আগে বিয়ে করে তিনি কুমিল্লার লালমাই উপজেলার জয়নগর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পারিবারিক বিরোধের জেরে প্রায় এক মাস আগে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান তিনি। এরপর আর সেখানে ফেরেননি।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৪ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তাজমিন। পরিবারের সদস্যদের সে জানিয়েছিল, বান্ধবীর বাসায় বেড়াতে যাচ্ছে। পরে তার মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, ওই দিন সে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছিল। পরদিন ৫ অক্টোবর কুমিল্লায় ফিরে আবার কক্সবাজারের উদ্দেশে রওনা হয়।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে রওনা হয়ে রাতে কুমিল্লার পদুয়ার বাজারে নূরজাহান হোটেলের সামনে নামে তাজমিন। সিসিটিভি ফুটেজে তাকে একটি গাড়ি থেকে একা নামতে দেখা যায়। পরে আশপাশের বিভিন্ন ক্যামেরার ফুটেজে মোবাইল ফোন হাতে ও কাঁধে ব্যাগ নিয়ে তাকে ঘোরাফেরা করতে দেখা গেছে। একপর্যায়ে তাকে সড়কের দিকে যেতে দেখা গেলেও এরপর তার চলাচল সম্পর্কে নিশ্চিত হওয়ার মতো ফুটেজ পাওয়া যায়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে