×
ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন

২০২৬ অক্টোবর ০৯ ১৭:৩৬:৪৬
কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন

ডেস্ক রিপোর্ট: কানাডায় আশ্রয় বা শরণার্থী হিসেবে স্বীকৃতি পেতে আগ্রহীদের আবেদন পদ্ধতিতে পরিবর্তন আনছে দেশটির সরকার। আগামী ৩ নভেম্বর থেকে অনলাইন পোর্টালে নতুন নিয়ম কার্যকর হবে। এর মাধ্যমে আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও সুশৃঙ্খল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

যারা ইতোমধ্যে আবেদন পূরণ করা শুরু করেছেন, কিন্তু এখনো তা জমা দেননি, তাঁদের জন্য পুরোনো পদ্ধতি অনুসরণের সুযোগ থাকছে আগামী ২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিলে নতুন নিয়মের আওতায় পড়তে হবে না এবং অতিরিক্ত প্রশ্নের উত্তরও দিতে হবে না। তবে সময়সীমা পার হওয়ার পর আবেদন জমা দিতে চাইলে নতুন কিছু প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি আগে দেওয়া তথ্যও পুনরায় যাচাই করতে হবে।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) মাধ্যমে আবেদন শুরু করা ব্যক্তিদের ক্ষেত্রেও প্রায় একই ধরনের নিয়ম প্রযোজ্য হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট আবেদনটি অনলাইন পোর্টালের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত না করলে আগের দেওয়া তথ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সময়সীমা শেষ হওয়ার আগেই অ্যাকাউন্ট সংযুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থার লক্ষ্য হলো আবেদনকারীদের একই তথ্য বারবার দেওয়ার প্রয়োজন কমানো এবং পুরো প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। পাশাপাশি আবেদনপত্রের তথ্য সঠিক ও পূর্ণাঙ্গ থাকলে সেগুলো সংশ্লিষ্ট বোর্ডের কাছে আরও সহজে পৌঁছানো সম্ভব হবে। সূত্র: ইমিগ্রেশন.সিএ

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে