×
ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা

২০২৬ অক্টোবর ০৯ ১৭:৩১:৫১
প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শক্তি বাড়াচ্ছে ক্রান্তীয় ঝড় সাইমন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি উপকূলে আঘাত হানলে প্রচণ্ড বেগের বাতাস, প্রাণঘাতী বন্যা ও ভয়াবহ জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, ঝড়টি বর্তমানে মানজানিলো শহরের দক্ষিণে অবস্থান করছে। ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে এটি মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য উপকূলে আঘাত হানতে পারে। উপকূলে পৌঁছানোর আগেই সাইমন বিপজ্জনক ক্যাটাগরি ৪ হ্যারিকেনে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে মানজানিলো থেকে পুন্তা মিতা পর্যন্ত উপকূলীয় এলাকায় হ্যারিকেন সতর্কতা জারি করা হয়েছে।

সাইমনের প্রভাবে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে মিচোয়াকান, কোলিমা ও জ্যালিসকো রাজ্যের পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে। পাশাপাশি উপকূলজুড়ে সৃষ্টি হতে পারে বিশাল ঢেউ ও বিপজ্জনক জলোচ্ছ্বাস।

গত মাসে হ্যারিকেন পলোর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো নতুন করে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় রয়েছে। সাইমনের সম্ভাব্য আঘাতে এসব অঞ্চলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। সূত্র: রয়টার্স

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে