×
ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম

২০২৬ অক্টোবর ০৯ ০৯:৪৫:১৭
বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: বিদেশে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বৈদেশিক মুদ্রা কেনার নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত মানি চেঞ্জারগুলো থেকে একজন বিদেশগামী নাগরিক একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার নগদ কিনতে পারবেন। আগে এই সীমা ছিল সর্বোচ্চ ২ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অন্য বৈদেশিক মুদ্রা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ (এফইপিডি-২) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে। পরে কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজেও এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার ফলে ভ্রমণ কোটার আওতায় অনুমোদিত মানি চেঞ্জার থেকে একবারে সর্বোচ্চ ৩ হাজার ডলার নগদ কেনার সুযোগ পাবেন বিদেশগামী যাত্রীরা। নির্ধারিত সীমার মধ্যে মার্কিন ডলার কিনতে গ্রাহকদের আগের মতো ব্যাংকে যাওয়ার প্রয়োজন কমবে। এতে বিদেশ ভ্রমণের আগে বৈদেশিক মুদ্রা সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, একজন নাগরিকের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার (ট্রাভেল এনটাইটেলমেন্ট) অবশিষ্ট অংশ গ্রাহকের চাহিদা অনুযায়ী অন্যান্য অবাধে বিনিময়যোগ্য বৈদেশিক মুদ্রায় এনডোর্স করার সুবিধা বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশগামী সাধারণ মানুষের বৈদেশিক মুদ্রা কেনাবেচা সহজ করা এবং এনডোর্সমেন্ট প্রক্রিয়াকে আরও সুবিধাজনক করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে