গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: টানা দুই দিন বন্ধ থাকার পর অবশেষে ৩০টি ব্যাংকের কিউ-ক্যাশ নেটওয়ার্কের সব ধরনের সেবা পুনরায় চালু হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর গ্রাহকরা এখন এটিএম, কার্ড, পিওএসসহ বিভিন্ন লেনদেন সেবা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারছেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার কয়েক ঘণ্টার মধ্যেই সেবাগুলো সচল করা হয়। কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এবং সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলো বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নিজেদের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সেবা পুনরায় চালুর তথ্য জানায় আইটিসি। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতোই তাদের লেনদেন পরিচালনা করতে পারবেন।
একই রাতে ব্যাংক এশিয়াও গ্রাহকদের কিউ-ক্যাশসহ বিভিন্ন ডিজিটাল সেবা সচল হওয়ার বিষয়টি জানায়। রাত সাড়ে ১২টায় পাঠানো এক খুদে বার্তায় ব্যাংকটি জানায়, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স এবং কিউআর সেবা পুরোপুরি চালু হয়েছে। ফলে গ্রাহকদের স্বাভাবিক নিয়মে লেনদেন শুরু করার জন্য বলা হয়।
এর আগে রোববার রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম স্থানান্তরের কাজ শুরু হওয়ায় প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও বিভিন্ন লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে এটিএম, পিওএস মেশিন এবং কার্ডভিত্তিক লেনদেনে। পাশাপাশি ব্যাংকগুলোর মধ্যকার কিছু সেবাও বিঘ্নিত হয়।
সেবাগুলো বন্ধ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকগুলো গ্রাহকদের এসএমএসের মাধ্যমে বিষয়টি জানায়। তখন বলা হয়েছিল, ১০ অক্টোবর দুপুর ১২টার পর কিউ-ক্যাশের আওতাধীন সেবাগুলো পুনরায় চালু হতে পারে। এতে কয়েক দিন ধরে গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়।
পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলো দ্রুত সেবা স্বাভাবিক করার জন্য কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে চাপ দেয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে বাংলাদেশ ব্যাংকে তলব করা হয়।
মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কিউ-ক্যাশের সেবা বিঘ্নিত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হয়। এতে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়।
বাংলাদেশ ব্যাংক জানায়, গ্রাহকদের লেনদেনের স্বাভাবিকতা বজায় রাখা এবং তাদের স্বার্থ সংরক্ষণের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কার্ডভিত্তিক সেবাগুলো দ্রুত পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশনার কয়েক ঘণ্টার মধ্যেই কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা পুনরায় সচল করা হয়। ফলে দুই দিন ধরে চলা সেবা বিঘ্নের অবসান ঘটে এবং সংশ্লিষ্ট ৩০টি ব্যাংকের গ্রাহকরা আবার স্বাভাবিকভাবে এটিএম, কার্ড, পিওএসসহ বিভিন্ন লেনদেন সেবা ব্যবহার করতে পারছেন।
মিজান/
পাঠকের মতামত:
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- কোল্ড ড্রিংকের ভেতরের অন্ধকার সত্যটা
- ড. ইউনুসের সরকারে যে কারণে যোগ দেননি শায়খ আহমাদুল্লাহ
- অপরিচিত আইডি থেকে এমন ছবি এলে ভুলেও যে কাজ করবেন না
- সরকারি টাকায় এক বাড়ির সামনে সেতু, ৪১ লাখ ব্যয় ঘিরে নতুন বিতর্ক
- গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
- ভারতের রাজনীতি নিয়ে বেনজির ভুট্টোর ভবিষ্যদ্বানী ফলে যাচ্ছে
- ইতালিতে কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
- ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- মেসিকে হলুদ-লাল কার্ড! বিদায়ী ম্যাচে ঘটল অবাক করা ঘটনা
- মুজিব বর্ষ পালন করে তোপের মুখে জামায়াতের এমপি
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- টেকনো ড্রাগসের ঋণ খেলাপি সংক্রান্ত প্রতিবেদনে কোম্পানির ব্যাখ্যা
- সবাইকে কাঁদিয়ে হাসলেন মেসি, বিদায়ী বক্তব্যে বললেন যে কথা
- নজরদারি আরও গতিশীল করতে বিএসইসির নতুন সিদ্ধান্ত ঘোষণা
- শেয়ারবাজারে অনিয়ম ঠেকাতে আপসহীন হওয়ার আহ্বান
- শেয়ারবাজারের কারসাজি থামাতে দুর্বল কোম্পানিতে বাড়তি নজরদারির তাগিদ
- সূচকের টানা পতনে বাড়ছে লোকসান, নিয়ন্ত্রকের উদ্যোগ নিয়ে প্রশ্ন
- ৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৬ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৬ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
অর্থনীতি এর সর্বশেষ খবর
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে






.jpg&w=50&h=35)



.jpg&w=50&h=35)


