×
ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা

২০২৬ অক্টোবর ০৭ ১৮:৩২:৫০
ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা

বিনোদন প্রতিবেদক: একসময় ছোটপর্দা ও মডেলিং অঙ্গনে বেশ জনপ্রিয় ছিলেন অভিনেত্রী ও মডেল মোজেজা আশরাফ মোনালিসা। অভিনয় ও মডেলিংয়ে ব্যস্ত সময় পার করা এই তারকা দীর্ঘদিন ধরেই দেশের শোবিজ অঙ্গন থেকে দূরে রয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। জীবনের নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া মোনালিসা এবার নিজের জন্মদিনে দেওয়া এক আবেগঘন বার্তায় জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

গত ৫ অক্টোবর ছিল মোনালিসার জন্মদিন। বিশেষ দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে জীবনের পাওয়া-না পাওয়া, নানা চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার কথা স্মরণ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী।

জন্মদিনের বার্তায় মোনালিসা জানান, জীবনের আরও একটি বছর পার করার আনন্দের পাশাপাশি গত বছরের নানা অভিজ্ঞতাও তাকে সমৃদ্ধ করেছে। তার ভাষায়, বছরটি ছিল চ্যালেঞ্জ, শিক্ষা, উন্নতি ও আনন্দে ভরা। জীবনের প্রতিটি মুহূর্তের জন্য তিনি কৃতজ্ঞ, কারণ এসব অভিজ্ঞতাই তাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে।

জীবনের নানা উত্থান-পতনের প্রসঙ্গও আসে তার সেই লেখায়। মোনালিসা বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও জীবনে কৃতজ্ঞ হওয়ার অসংখ্য কারণ রয়েছে। এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানান তিনি। একই সঙ্গে আরও একটি বছর, সুস্বাস্থ্য, শক্তি এবং প্রতিকূলতা মোকাবিলার মানসিক দৃঢ়তা দেওয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জন্মদিনে নিজের জন্য প্রার্থনাও করেছেন মোনালিসা। তিনি মহান আল্লাহর কাছে দীর্ঘ ও সুস্থ জীবন চেয়েছেন। পাশাপাশি জীবনের প্রতিটি দিন যেন কৃতজ্ঞতার সঙ্গে উপভোগ করতে পারেন, সেই তাওফিকও কামনা করেছেন। নতুন বছরটি আশীর্বাদ, সুন্দর মুহূর্ত ও নতুন নতুন অর্জনে পূর্ণ হোক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

মোনালিসার ব্যক্তিজীবনে সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি তার দাম্পত্য জীবন। ২০১২ সালে ক্যারিয়ারের সাফল্যের সময় নিউইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন তিনি। বিয়ের পরের বছর স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউইয়র্কে সংসার শুরু করেন। একই সময়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবেও দায়িত্ব পালন শুরু করেন এই অভিনেত্রী।

তবে বেশিদিন টেকেনি মোনালিসার সেই সংসার। বিয়ের মাত্র এক বছরের মধ্যেই স্বামী ফাইয়াজ শরীফের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন করে আর সংসার বাঁধেননি তিনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন মোনালিসা। অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি রয়েছে। নিজের বিভিন্ন মুহূর্তের ছবি, ব্যক্তিগত ভাবনা ও জীবনের নানা অনুভূতি নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে