×
ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ

২০২৬ অক্টোবর ০১ ০৯:১০:৩৬
সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার গহনার দাম। টানা তিন দফা দাম কমার পর বুধবার (৩০ সেপ্টেম্বর) সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে রুপার গহনার নতুন দামও নির্ধারণ করা হয়েছে। বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দেশের বাজারে সোনা ও রুপার গহনা বিক্রি হচ্ছে।

নতুন দামে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছে ২ হাজার ৯৯ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়ানো হয়েছে।

বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।

অন্যদিকে ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে খরচ হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।

শুধু সোনাই নয়, রুপার গহনার দামও নির্ধারণ করা হয়েছে নতুন দরে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৪ হাজার ৩১৬ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২৮৩ টাকা। নতুন করে দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত বাজুসের এই দরেই দেশের বাজারে সোনা ও রুপার গহনা বিক্রি হবে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ও দেশীয় বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনা-রুপার দাম কয়েক দফায় পরিবর্তন করা হয়েছে। এর আগে টানা তিন দফা সোনার দাম কমলেও এবার আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত এসেছে। ফলে নতুন দামে গহনা কিনতে ক্রেতাদের আগের তুলনায় বেশি অর্থ গুনতে হচ্ছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে