×
ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর-দুঃসংবাদ নয়

২০২৬ অক্টোবর ০১ ০৭:৫২:২৮
জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর-দুঃসংবাদ নয়

নিজস্ব প্রতিবেদক: অক্টোবর মাসজুড়ে দেশে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের খুচরা মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে সেপ্টেম্বর মাসে যে দামে এসব জ্বালানি তেল বিক্রি হয়েছে, অক্টোবরেও একই দামে ভোক্তাদের কাছে বিক্রি করা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে নির্ধারিত জ্বালানি তেলের খুচরা মূল্য পুরো অক্টোবর মাসে বহাল থাকবে।

ঘোষিত নতুন দরে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১৩৫ টাকায়। একইভাবে প্রতি লিটার অকটেনের দাম ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত ২০ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছিল। পরে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অক্টোবর মাসের জন্যও ওই নির্ধারিত মূল্য অপরিবর্তিত রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে আগামী ১ অক্টোবর থেকে পুরো মাসে জ্বালানি তেলের দামে নতুন কোনো পরিবর্তন থাকছে না। নির্ধারিত দরের ভিত্তিতেই দেশের ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন বিক্রি হবে।

জ্বালানি তেলের দাম পরিবহন খাতসহ বিভিন্ন পণ্য ও সেবার ব্যয়ের ওপর প্রভাব ফেলায় মাসভিত্তিক মূল্য নির্ধারণের সিদ্ধান্ত ভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ। অক্টোবর মাসে দাম অপরিবর্তিত রাখার ফলে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে বর্তমান মূল্য কাঠামোই বহাল থাকবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে