×
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন 

২০২৬ সেপ্টেম্বর ৩০ ১০:০২:৩৬
বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল)-কে দীর্ঘমেয়াদে "এএএ" ও স্বল্পমেয়াদে "এসটি-১" সার্ভেইল্যান্স রেটিং দিয়েছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। সঙ্গে কোম্পানিটির আউটলুক নির্ধারণ করা হয়েছে "স্থিতিশীল" (স্টেবল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত কোম্পানিটির বার্ষিক প্রতিবেদন, ৩০ জুন, ২০২৬ পর্যন্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিং প্রদানের তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিশ্লেষণ করে এই রেটিং নির্ধারণ করা হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে