×
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো তালু স্পিনিং

২০২৬ সেপ্টেম্বর ২৯ ০৯:৪৮:৪৪
ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো তালু স্পিনিং

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তালু স্পিনিং মিলস লিমিটেড ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৪ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৭৯ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৫১ পয়সা, আগের বছর যা ছিল ১৩ টাকা ৩৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.০০৭ টাকা, যা আগের বছর ছিল ঋণাত্মক ০.০৩ টাকা।

আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর ১২টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড প্ল্যাটফর্মে (চুয়াডাঙ্গা) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ অক্টোবর।

এদিকে কর্পোরেট ঘোষণার প্রেক্ষিতে আজ (২৯ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো প্রাইস লিমিট থাকবে না বলে জানিয়েছে ডিএসই।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে