×
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

এনভয় টেক্সটাইলসের  ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ সেপ্টেম্বর ২৮ ০৯:৫২:০৩
এনভয় টেক্সটাইলসের  ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস পিএলসি ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৩২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ২৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৮ টাকা ৪০ পয়সা।

সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৪ টাকা ৮৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৭৭ পয়সা।

আলোচ্য হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনইভপিএস) দাঁড়িয়েছে ৬০ টাকা ৩৩ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন শেষে ছিল ৫৮ টাকা ৩২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সভাটি হাইব্রিড পদ্ধতিতে ঢাকার গুলশান অ্যাভিনিউয়ে পুলিশ প্লাজার পাশে অবস্থিত গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হবে।

ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ অক্টোবর।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে