কিউআর পেমেন্টে গ্রাহকদের জন্য সুখবর, বিরোধ নিষ্পত্তিতে কঠোর সময়সীমা
নিজস্ব প্রতিবেদক: বাংলা কিউআর (মার্চেন্ট পেমেন্ট) লেনদেনে গ্রাহকের অর্থ কেটে নেওয়ার পরও মার্চেন্টের হিসাবে জমা না হওয়া কিংবা অন্য কোনো বিরোধ দেখা দিলে তা দ্রুত নিষ্পত্তির জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন কাঠামোর আওতায় ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রাহকের অভিযোগ নিষ্পত্তি করতে হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট ‘গাইডলাইন অন ডিসপুট রেজোলিউশন ফর বাংলা কিউআর (মার্চেন্ট পেমেন্ট) ট্রানজেকশনস’ শীর্ষক নির্দেশনাটি প্রকাশ করে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন গাইডলাইন কার্যকর হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও লেনদেন চূড়ান্তভাবে ব্যর্থ হলে এবং মার্চেন্ট টাকা না পেলে গ্রাহককে আলাদাভাবে অভিযোগ করতে হবে না। সংশ্লিষ্ট ইস্যুকারী ব্যাংক বা এমএফএস প্রতিষ্ঠানকে স্বয়ংক্রিয়ভাবে ওই অর্থ ফেরত দিতে হবে।
এই অর্থ ফেরতের বা রিভার্সাল প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে সম্পন্ন করতে হবে। কোনো কারণে তাৎক্ষণিকভাবে সম্ভব না হলে সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে অর্থ ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে।
যেসব বিরোধ স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে না, সেসব ক্ষেত্রে গ্রাহক লেনদেনের তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে পারবেন।
অভিযোগ পাওয়ার পর ইস্যুকারী প্রতিষ্ঠানকে দুই কার্যদিবসের মধ্যে দাবি গ্রহণ অথবা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত জানাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না জানালে বিরোধটি ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর কেন্দ্রীয় ডিসপুট ম্যানেজমেন্ট সিস্টেমের (ডিএমএস) মাধ্যমে চার্জব্যাক প্রক্রিয়ায় চলে যাবে।চার্জব্যাক দাবির জবাব দেওয়ার জন্য সংশ্লিষ্ট অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান বা ব্যাংককে সাত দিন সময় দেওয়া হবে।
চার্জব্যাক পর্যায়েও বিরোধের নিষ্পত্তি না হলে বিষয়টি সালিশি বা আরবিট্রেশন প্রক্রিয়ায় যাবে। এ পর্যায়ের বিরোধ সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রাখা হয়েছে।
গাইডলাইনে আটটি নির্দিষ্ট বা আদর্শ ‘চার্জব্যাক রিজন কোড’ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পণ্য না পাওয়া, একই লেনদেন একাধিকবার হয়ে যাওয়া বা ডুপ্লিকেট পেমেন্ট, ভুল বিল তৈরি এবং গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অর্থ কেটে নেওয়ার পরও মার্চেন্টের হিসাবে অর্থ জমা না হওয়ার মতো বিষয়।
বিরোধ তদন্তের সময় সংশ্লিষ্ট অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান প্রয়োজনীয় ইলেকট্রনিক জার্নাল, ট্রানজেকশন লগ, রসিদ, এসএমএস বা অন্যান্য বৈধ প্রমাণ দিতে ব্যর্থ হলে বিতর্কিত লেনদেনের মূল অর্থ পরিশোধের দায় তাদের ওপর বর্তাবে।এ ছাড়া বিতর্কিত অর্থের সমপরিমাণ পর্যন্ত অতিরিক্ত জরিমানার বিধানও রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন কাঠামোতে লেনদেনের ইলেকট্রনিক প্রমাণ সংরক্ষণ ও প্রয়োজনে তা উপস্থাপনের দায়িত্বও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর দেওয়া হয়েছে।
নতুন গাইডলাইনের আওতায় ‘ট্রানজেকশন স্ট্যাটাস ইনকোয়ারি’ বা টিএসআই ব্যবস্থা চালু করা হবে। কোনো লেনদেনের ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে ইস্যুকারী প্রতিষ্ঠান এই ব্যবস্থার মাধ্যমে অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানের কাছ থেকে দ্রুত লেনদেনের বর্তমান অবস্থা জানতে পারবে।এর ফলে ম্যানুয়ালি অভিযোগ জমা দেওয়া এবং লেনদেনের তথ্য যাচাইয়ের ওপর নির্ভরতা কমবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
মার্চেন্টরা কোনো লেনদেনের অর্থ ফেরত বা রিফান্ডের অনুরোধ জানাতে চাইলে লেনদেনের পর ৬০ দিন পর্যন্ত সময় পাবেন। এ ধরনের অনুরোধের বিষয়ে অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানকে দুই কার্যদিবসের মধ্যে জবাব দিতে হবে।এ ছাড়া অননুমোদিত বা সন্দেহজনক জালিয়াতিপূর্ণ লেনদেনের তদন্ত শেষ করার জন্য সর্বোচ্চ ৩০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
কোনো ব্যাংক, এমএফএস বা পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সিস্টেমের ব্যর্থতা কিংবা নিরাপত্তাজনিত অবহেলার কারণে গ্রাহক আর্থিক ক্ষতির মুখে পড়লে এবং তদন্তে বিষয়টি প্রমাণিত হলে তিন কার্যদিবসের মধ্যে গ্রাহককে অর্থ ফেরত দিতে হবে।তবে গ্রাহকের নিজের অবহেলা বা অনিয়মের কারণে ক্ষতি হয়েছে বলে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট দাবি প্রত্যাখ্যান করা যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত সময়সীমা মেনে না চলা কিংবা গ্রাহকের যৌক্তিক দাবি অযৌক্তিকভাবে প্রত্যাখ্যানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক, এমএফএস ও অন্যান্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের বিরুদ্ধে তদারকিমূলক বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই কাঠামোর মূল লক্ষ্য হলো বাংলা কিউআর পেমেন্ট ব্যবস্থায় গ্রাহক ও মার্চেন্টদের বিরোধ দ্রুত নিষ্পত্তি করা, লেনদেনকে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করা এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়ানো।
মুয়াজ/
পাঠকের মতামত:
- কিউআর পেমেন্টে গ্রাহকদের জন্য সুখবর, বিরোধ নিষ্পত্তিতে কঠোর সময়সীমা
- সালমানের সঙ্গে পুরোনো সম্পর্ক ফাঁস করে যা বললেন মেঘনা
- শেয়ারবাজারে টেক্সটাইলের দাপট, শীর্ষে তিন কোম্পানি
- ভারতে সফল এসআইপি মডেল, বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের নতুন দিগন্ত
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- স্কাইমার্কের ঋণ নিয়ে বড় অভিযোগ, সালমান-সায়ানসহ ২৫ জন আসামি
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- কয়েক মাসেই আইডিআরএতে ফের সদস্য পরিবর্তনের প্রক্রিয়া
- সালমানের স্টুডিওতে হামলা, কলকাতার সাংবাদিক ময়ূখের মন্তব্যে নতুন বিতর্ক
- এআইকে কখনোই এই ৬ ধরনের তথ্য দেবেন না
- স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করলেন সালমান মুক্তাদির
- বিশ্বমঞ্চে ৩ বাংলাদেশীর কারিশমা, হতাশ মোদি
- দরপতনেই মুনাফার সুযোগ দেখছেন বাজার সংশ্লিষ্টরা
- ২৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৭ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৭ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- মোশিহর সিকিউরিটিজের দাবিদারদের জন্য ডিএসইর নতুন বার্তা
- প্রায় ৬৪ লাখ ৭২৪ শেয়ার বিক্রির ঘোষণা
- ২৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় ৯৪ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ
- স্বামীকে নিয়ে বিতর্ক, মুখ খুললেন ‘বর্ষসেরা মা’ খ্যাত স্ত্রী
- মুনাফার ধারাবাহিক সাফল্যের পর সুখবর দিতে প্রস্তুত খাদ্য খাতের কোম্পানি
- প্রবাসীদের জন্য বড় সুখবর
- উৎপাদন চালুর পর সুখবর দিতে যাচ্ছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি
- বন্ড সুবিধা নিয়ে অনিয়মের অভিযোগ, চার প্রতিষ্ঠানে ৯৮ কোটি টাকার হিসাব
- অ্যাপেক্সের দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮৯ লাখ শেয়ার নমিনির বিও হিসাবে স্থানান্তর সম্পন্ন
- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের এসজিএমের নতুন সময়সূচি ঘোষণা
- আরও পাঁচ জীবন বীমা কোম্পানির গ্রাহক পাচ্ছেন ২১ কোটি টাকা
- এসকে ট্রিমসের ইপিএসে উন্নতি, পরিচালন নগদ প্রবাহে বড় পরিবর্তন
- ৪১ বছর ধরে কেন বন্ধ বাংলাদেশের তেলের খনি?
- সুযোগ পেয়েই ভারতের ৪০ বছরের স্বপ্নে আঘাত বাংলাদেশের
- সালমান মুক্তাদিরের ঘটনায় জামায়াত ও এনসিপির কড়া প্রতিক্রিয়া
- বিশ্বমঞ্চের ব্যস্ত সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- মেজর জাহিদের মৃত্যুর রাতের ঘটনা নিয়ে স্ত্রীর যে দাবি সামনে এলো
- ইউটিউবের নতুন শর্তে বিপাকে কনটেন্ট নির্মাতারা
- ব্র্যাক ব্যাংকের বোর্ডে নতুন স্বতন্ত্র পরিচালক ড. আবদুর রাজ্জাক
- বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়ে নতুন পথে আইপিডিসি
- শেয়ারবাজারে নতুন কোম্পানি, র্যানকন মোটরসের বড় উদ্যোগ
- মেটলাইফের সঙ্গে এনআরবি ব্যাংকের নতুন চুক্তি
- সোনার দাম কমল, আজকের নতুন দর জানুন
- স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে সালমান মুক্তাদির ভিডিও বার্তা
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- উৎপাদনে অ্যাপেক্স ট্যানারি, বাস্তবায়ন হচ্ছে ইটিপি প্রকল্প
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ওবায়দুল কাদেরের জবাব দিলেন ডোনাল্ড ট্রাম্প
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, যা জানাল অধিদপ্তর
- সালমানের স্টুডিও হামলা নিয়ে ফেসবুকে পাটওয়ারীর বিস্ফোরক মন্তব্য
- হামলায় শেষ হয়ে গেল স্বপ্নের স্টুডিও, যা জানালেন সালমান মুক্তাদির
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা













