×
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের সাথে চুক্তি নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্পের বিশেষ পোস্ট

২০২৬ সেপ্টেম্বর ২৫ ১৩:০৯:৩৭
বাংলাদেশের সাথে চুক্তি নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্পের বিশেষ পোস্ট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তিকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বাংলাদেশ ও তুরস্কের সঙ্গে বোয়িংয়ের নতুন উড়োজাহাজ বিক্রির চুক্তির কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, এসব চুক্তি যুক্তরাষ্ট্রের উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে।

ট্রাম্প জানান, বাংলাদেশ ও তুরস্ক বোয়িংয়ের কাছ থেকে মোট ১১১টি উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি আরও ৫০টি উড়োজাহাজ কেনার বিকল্প রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, এসব চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে রপ্তানি আয় বাড়ার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের সর্বশেষ চুক্তিটি হয় ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (UNGA) সাইডলাইনে। চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ কিনবে।

বোয়িং জানিয়েছে, চলতি বছরে এটি বিমানের দ্বিতীয় বড় উড়োজাহাজ ক্রয়চুক্তি। এর আগে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছিল। সর্বশেষ ১১টি যুক্ত হওয়ায় ২০২৬ সালে বিমানের বোয়িং উড়োজাহাজের মোট অর্ডার দাঁড়িয়েছে ২৫টিতে।

নতুন চুক্তির পাঁচটি ৭৮৭-১০ ড্রিমলাইনার দীর্ঘপাল্লার যাত্রী পরিবহনে এবং ছয়টি ৭৩৭-৮ তুলনামূলক স্বল্প ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহারের উপযোগী। বোয়িংয়ের তথ্য অনুযায়ী, নতুন উড়োজাহাজগুলো বিমানের বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ পরিকল্পনার অংশ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান রুমী এ হোসাইন বলেছেন, অতিরিক্ত উড়োজাহাজ কেনার এই চুক্তি বহর আধুনিকায়ন ও নেটওয়ার্ক সম্প্রসারণ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। দেশের যাত্রী, প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও পর্যটকদের আন্তর্জাতিক যোগাযোগের প্রয়োজন বিবেচনায় নিয়ে বিমান তার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে।

নতুন ১১টি উড়োজাহাজের চুক্তির মূল্য ও অর্থায়নের বিস্তারিত শর্ত প্রকাশের সময় পর্যন্ত জানানো হয়নি। তবে একটি প্রতিবেদনে চুক্তিটির আনুমানিক মূল্য ৩ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩৫ সালের মধ্যে উড়োজাহাজগুলো সরবরাহ সম্পন্ন হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে, চলতি বছরে বোয়িংয়ের সঙ্গে বিমানের উড়োজাহাজ কেনার পরিকল্পনা ২৫টিতে পৌঁছেছে। এর পাশাপাশি বিমান আরও ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার বিষয়ও বিবেচনা করছে বলে বাংলাদেশি সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে