×
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাত ২টার ঘটনা, গৃহবধূর চিৎকারে ছুটে এসে যা দেখলেন স্বজনরা

২০২৬ সেপ্টেম্বর ২৫ ০৯:৩১:৩৯
রাত ২টার ঘটনা, গৃহবধূর চিৎকারে ছুটে এসে যা দেখলেন স্বজনরা

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় তাকে আটকে রেখে শরীরের বিভিন্ন স্থানে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেছেন ওই গৃহবধূ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের জৈল্যা গ্রামে ঘটনাটি ঘটে। ওই রাতে গৃহবধূ নিজ বাড়ির শয়নকক্ষ থেকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন। পরে টয়লেট থেকে বের হওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন মুখোশধারী ব্যক্তি তার মুখ চেপে ধরেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই গৃহবধূকে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে একটি কৃষিজমির সেচপাম্পসংলগ্ন ড্রেনের কাছে নিয়ে যান। সেখানে তাকে জিম্মি করে কয়েকজন পালাক্রমে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, প্রায় এক ঘণ্টা পর অভিযুক্তরা কাপড় ও ওড়না দিয়ে ওই নারীর হাত-পা বেঁধে পাশের একটি জমির আইলে ফেলে রেখে যান। যাওয়ার সময় তার চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে গৃহবধূর চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। তারা তার হাত-পায়ের বাঁধন খুলে দেন এবং পানি দিয়ে শরীর থেকে মরিচের গুঁড়া পরিষ্কার করেন। পরে তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের বয়স আনুমানিক ১৫ থেকে ২৫ বছরের মধ্যে। তারা স্থানীয় ভাষায় কথা বলছিলেন বলেও তিনি জানিয়েছেন।

এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় পাঁচজনের বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা করেছেন। তবে এখন পর্যন্ত মামলার আসামিদের পরিচয় প্রকাশ করা হয়নি।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে