নতুন পে স্কেলে কারা বেতন পাবেন, কারা পাবেন না—জেনে নিন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় পে স্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশের পর সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন নিয়ম কার্যকর হয়েছে। নতুন বেতনস্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও ওই তারিখে অবসরে যাওয়া সব চাকরিজীবী এর সুবিধা পাবেন না।
বিশেষ করে যেসব কর্মচারীর অবসরোত্তর ছুটি (পিআরএল) ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হয়েছে এবং ১ জুলাই তারা অবসর নিয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন জাতীয় বেতনস্কেলে বেতন পুনর্নির্ধারণের সুবিধা প্রযোজ্য হবে না। নতুন পে স্কেলে অবসরপ্রাপ্ত ও অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীদের জন্য আলাদা বিধান রাখা হয়েছে।
গেজেটের বিধান অনুযায়ী, কোনো কর্মচারীর অবসরোত্তর ছুটি ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হলে তিনি পরদিন অর্থাৎ ১ জুলাই অবসর নেবেন। এ ধরনের কর্মচারীর ক্ষেত্রে ১ জুলাই থেকে কার্যকর নতুন জাতীয় বেতনস্কেলে বেতন নির্ধারণের সুবিধা প্রযোজ্য হবে না।
অন্যদিকে, কোনো কর্মচারী ১ জুলাই ২০২৬ তারিখে অবসরোত্তর ছুটিতে থাকলে তার ক্ষেত্রে নিয়ম ভিন্ন। তার বেতন নতুন জাতীয় বেতনস্কেলের সংশ্লিষ্ট অনুরূপ স্কেলে নির্ধারণ করা হবে। তবে এই বেতন পুনর্নির্ধারণ করা হবে শুধু পেনশন নির্ধারণের উদ্দেশ্যে।
অবসরোত্তর ছুটির সময়ে কোনো কর্মচারীর বার্ষিক বেতনবৃদ্ধির তারিখ পড়লে সেই বেতনবৃদ্ধিও পেনশন নির্ধারণের সময় বিবেচনায় নেওয়া হবে। তবে অবসরোত্তর ছুটির সময়ে প্রাপ্য ছুটির বেতন দেওয়া হবে পুরোনো বেতনস্কেল অনুযায়ী।
জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট অনুযায়ী, ৩০ জুন ২০২৬ পর্যন্ত কার্যকর থাকা পুরোনো বেতনস্কেল ১ জুলাই থেকে বিলুপ্ত হয়েছে। এর পরিবর্তে পুরোনো বেতনস্কেলের প্রতিটি স্কেলের বিপরীতে নতুন জাতীয় বেতনস্কেলের সংশ্লিষ্ট অনুরূপ স্কেল কার্যকর হয়েছে।
অর্থাৎ, ৩০ জুন কোনো কর্মচারী যে মূল বেতন বা গ্রেডে ছিলেন, ১ জুলাই থেকে সেই বেতনের ভিত্তিতে নতুন জাতীয় বেতনস্কেলে বেতন নির্ধারণের নিয়ম প্রযোজ্য হবে।
জাতীয় বেতনস্কেল, ২০২৬-এ মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। এর মধ্যে গ্রেড-১-এর বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। গ্রেড-২০-এর বেতন ২০ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৪৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার পদে বেতন ১ লাখ ৭২ হাজার টাকা এবং সিনিয়র সচিব ও সমমর্যাদার পদে ১ লাখ ৬৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।বর্তমান বেতনস্কেলের প্রারম্ভিক ধাপে বেতন পাওয়া কোনো কর্মচারীর বেতন নতুন অনুরূপ স্কেলের প্রারম্ভিক ধাপে নির্ধারণ করা হবে।
আর কোনো কর্মচারীর মূল বেতন বর্তমান স্কেলের সর্বনিম্ন ধাপের চেয়ে বেশি হলে প্রথমে তার মূল বেতন ও পুরোনো স্কেলের প্রারম্ভিক ধাপের পার্থক্য নির্ধারণ করা হবে। এরপর ওই পার্থক্য নতুন বেতনস্কেলের প্রারম্ভিক ধাপের সঙ্গে যোগ করা হবে।
যোগফল নতুন বেতনস্কেলের কোনো ধাপের সঙ্গে মিলে গেলে সেই ধাপেই বেতন নির্ধারণ করা হবে। আর যোগফলের সমান কোনো ধাপ না থাকলে পরবর্তী উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করা হবে।
তবে মন্ত্রিপরিষদ সচিব ও সমমর্যাদার পদের ১ লাখ ৭২ হাজার টাকা, সিনিয়র সচিব ও সমমর্যাদার পদের ১ লাখ ৬৪ হাজার টাকা এবং গ্রেড-১-এর ১ লাখ ৫৬ হাজার টাকার ক্ষেত্রে এই সাধারণ পদ্ধতি প্রযোজ্য হবে না।
গেজেটে দেওয়া উদাহরণ অনুযায়ী, কোনো কর্মচারী ৩০ জুন ২০২৬ তারিখে পুরোনো বেতনস্কেলের প্রারম্ভিক ধাপ ৯ হাজার ৩০০ টাকা মূল বেতন পেলে ১ জুলাই তার বেতন নতুন অনুরূপ স্কেলের প্রারম্ভিক ধাপ ২১ হাজার ৯০০ টাকা হিসেবে নির্ধারণ করা হবে।অন্যদিকে, কোনো কর্মচারীর পুরোনো স্কেলে মূল বেতন ১৩ হাজার ৭৯০ টাকা হলে নতুন স্কেলে তার বেতন হবে ২৬ হাজার ৩০০ টাকা।
এর হিসাব করতে পুরোনো স্কেলের প্রারম্ভিক ধাপ ১২ হাজার ৫০০ টাকা থেকে ১৩ হাজার ৭৯০ টাকা বাদ দিলে পার্থক্য পাওয়া যায় ১ হাজার ২৯০ টাকা। এরপর নতুন স্কেলের প্রারম্ভিক ধাপ ২৫ হাজার টাকার সঙ্গে ১ হাজার ২৯০ টাকা যোগ করলে হয় ২৬ হাজার ২৯০ টাকা। নতুন স্কেলে এই ধাপ না থাকায় পরবর্তী উচ্চতর ধাপ অর্থাৎ ২৬ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হবে।
১ জুলাই কোনো কর্মচারী উচ্চতর বেতনস্কেলের পদে পদোন্নতি পেলে প্রথমে আগের পদে তার বেতন নতুন বেতনস্কেল অনুযায়ী নির্ধারণ করা হবে। এরপর পদোন্নতিপ্রাপ্ত পদে প্রচলিত নিয়ম অনুসারে বেতন পুনর্নির্ধারণ করা হবে।
প্রেষণে থাকা কর্মচারীদের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রয়েছে। তারা প্রেষণে না থাকলে নিজ দপ্তরে যে বেতন পাওয়ার অধিকারী হতেন, সেই হিসাবের ভিত্তিতে নতুন বেতনস্কেলে বেতন নির্ধারণ করা হবে।
১ জুলাই কোনো কর্মচারী ছুটিতে থাকলেও তার বেতন নতুন বেতনস্কেলে নির্ধারণ করা হবে। তবে ছুটিতে থাকার সময় নতুন পে স্কেলের কারণে যে অতিরিক্ত আর্থিক সুবিধা তৈরি হবে, তা ওই ছুটির সময়ের জন্য প্রাপ্য হবে না।১ জুলাই কোনো কর্মচারী সাময়িক বরখাস্ত অবস্থায় থাকলে পুনর্বহাল হয়ে দায়িত্বে যোগ না দেওয়া পর্যন্ত তার বেতন নতুন বেতনস্কেলে নির্ধারণ করা হবে না।
পরবর্তী সময়ে তিনি পুনর্বহাল হলে প্রথমে ৩০ জুন ২০২৬-এর পুরোনো বেতনস্কেল অনুযায়ী তার বেতন নির্ধারণ করা হবে। এরপর ওই বেতনের ভিত্তিতে নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী বেতন পুনর্নির্ধারণ করা হবে।
১ জুলাই অবসর নিয়েছেন: নতুন জাতীয় বেতনস্কেলে বেতন নির্ধারণের সুবিধা পাবেন না।
১ জুলাই অবসরোত্তর ছুটিতে ছিলেন: নতুন বেতনস্কেল পেনশন নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে।
অবসরোত্তর ছুটির সময়ে বেতনবৃদ্ধির তারিখ পড়েছে: ওই বেতনবৃদ্ধি পেনশন নির্ধারণে যুক্ত হবে।
অবসরোত্তর ছুটির বেতন: পুরোনো বেতনস্কেল অনুযায়ী দেওয়া হবে।
সব মিলিয়ে, ১ জুলাই অবসর নেওয়া এবং ১ জুলাই অবসরোত্তর ছুটিতে থাকার বিষয়টি এক নয়। নতুন পে স্কেলের ক্ষেত্রে এই দুই অবস্থার জন্য পৃথক বিধান রাখা হয়েছে। বিশেষ করে যাদের অবসরোত্তর ছুটি ৩০ জুন শেষ হয়েছে এবং ১ জুলাই অবসর হয়েছে, তারা নতুন স্কেলে বেতন পুনর্নির্ধারণের সুবিধা পাবেন না। অন্যদিকে, ১ জুলাই যারা অবসরোত্তর ছুটিতে ছিলেন, তাদের নতুন বেতনস্কেল পেনশন নির্ধারণে বিবেচনা করা হবে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- নতুন পে স্কেলে কারা বেতন পাবেন, কারা পাবেন না—জেনে নিন
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- ২০২২ সালের পর ভারতের সাথে বাংলাদেশের বড় চুক্তি
- মুনাফা কমতেই ডিভিডেন্ডে কাটছাঁট তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানির
- মক্কাসহ সৌদির ৫ এলাকায় হঠাৎ সতর্কতা
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- ধর্ষণের অভিযোগে সাময়িক নিষিদ্ধ বাংলাদেশি ক্রিকেটার
- মরিয়মের মৃত্যু নিয়ে রিমান্ডে যা বললেন গাজী নজরুল
- হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা
- সরকারের বিশেষ অনুদান পেতে নতুন সুযোগ, যেভাবে আবেদন করবেন
- গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা
- সাকিবের ঘাটতি পূরণে নতুন অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ
- ট্রাম্পের সিদ্ধান্তের উপর আদালতের চপেটাঘাত
- গ্রাহকদের শেয়ার কেনার টাকা আত্মসাত, ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে মামলা
- বারিধারার আলোচিত গাড়িচাপার ঘটনায় নতুন মোড়
- বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ
- প্রচলিত বাজারের বাইরে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড বাংলাদেশের
- আবহাওয়ার বড় পরিবর্তন, ২৪ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- এমপির নম্বর থেকেই টাকা চাওয়া, এরপর যা করলেন তিনি
- বিনিয়োগকারীদের প্রত্যাশায় ছেদ, পতনে সপ্তাহ শেষ শেয়ারবাজারের
- ২৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- তেলের দাম বাড়ায় চাপে বীমা খাত, বাড়ছে ব্যবস্থাপনা ব্যয়ের ঝুঁকি
- চীন-পাকিস্তান সীমান্ত চুক্তিতে দিশেহারা দিল্লি!
- থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর, কুমিল্লায় চাঞ্চল্য
- খেলাপি ঋণের ভারে দুর্বল এনবিএফআই, বাড়ছে তারল্য সংকট
- ‘চুড়ান্ত হলো’ হাসিনার ফেরার তারিখ!
- বাসে যে কাজ করলেই গুনতে হবে ৪৩ হাজার টাকা
- তালিকাভুক্ত কোম্পানির নারী পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
- অবসরের পর পেনশন-গ্রাচুইটি যত পাবেন, হিসাব করবেন যেভাবে
- ব্যাংকে নমিনি করলেই কি উত্তরাধিকারীদের অধিকার শেষ? জানুন আইনি ব্যাখ্যা
- মিষ্টি আপেল চিনবেন কীভাবে? কেনার সময় করুন ৫ পরীক্ষা
- ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইরান যুদ্ধে অংশ নেওয়ায় ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা, সামনে এলো কারণ
- সর্বজনীন পেনশনে শরিয়াহ পদ্ধতি কেন, জানুন বিস্তারিত
- ৩৭ মিনিটের ভাষণে ৫টা মিথ্যা কথা বললেন ট্রাম্প
- বাংলাদেশ-পাক প্রধানমন্ত্রীর বৈঠক, লজ্জায় পড়লো ভারত
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- বারিধারার ঘটনায় নতুন মোড়, চালকের পরিচয় নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য
- বিমানের বহরে আসছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বড় চুক্তি
- রাজমিস্ত্রি থেকে রিকশাচালক—তারপর ‘হ্যাকিং গুরু’!
- এসএমই ও করপোরেট গ্রাহকদের জন্য এমটিবি-রানারের নতুন উদ্যোগ
- সরকারি কমিটি থেকে আওয়ামীপন্থীদের সরানোর উদ্যোগ
- আজকের সোনা-রুপার দামের তালিকা প্রকাশ (২৪ সেপ্টেম্বর)
- ৬ পরিবারের হাতে দেশের ব্যাংক খাত, সংকট কাটাতে ৩ প্রস্তাব
- আমরা নেটওয়ার্কের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- আট মাসেই তাপমাত্রায় বড় উল্লম্ফন, সামনে আরও বড় সতর্কবার্তা
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
জাতীয় এর সর্বশেষ খবর
- নতুন পে স্কেলে কারা বেতন পাবেন, কারা পাবেন না—জেনে নিন
- ২০২২ সালের পর ভারতের সাথে বাংলাদেশের বড় চুক্তি
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- মরিয়মের মৃত্যু নিয়ে রিমান্ডে যা বললেন গাজী নজরুল
- সরকারের বিশেষ অনুদান পেতে নতুন সুযোগ, যেভাবে আবেদন করবেন













