ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দূরপাল্লার বাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেপ্টেম্বর ২০২৬-এর নতুন ভাড়ার তালিকায় ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলার রুটে ৫১ ও ৪০ আসনের বাসের জন্য আলাদা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
সেতু, ফেরি ও অন্যান্য প্রযোজ্য টোলের কারণে একই রুটে দুই ধরনের বাসের ভাড়ায় পার্থক্য রয়েছে। বিআরটিএর পুনর্নির্ধারিত তালিকা অনুযায়ী, ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে কিলোমিটারপ্রতি বাসভাড়া ২ টাকা ৪০ পয়সা ধরা হয়েছে। এর সঙ্গে প্রযোজ্য টোল যুক্ত হওয়ায় যাত্রীকে মূল ভাড়ার চেয়ে বেশি অর্থ দিতে হবে।
সায়দাবাদ থেকে যেসব রুটে নতুন ভাড়া
সায়দাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ বিভিন্ন রুটের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।
সায়দাবাদ থেকে বরিশাল রুটের দূরত্ব ১৭১ কিলোমিটার। টোলসহ এ রুটে ৫১ আসনের বাসে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৯৩ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৬২৯ টাকা।
পটুয়াখালীর ২১০ কিলোমিটার রুটে ৫১ আসনের বাসে টোলসহ জনপ্রতি ভাড়া ৬০৫ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৭৭২ টাকা।
সায়দাবাদ থেকে কুয়াকাটা ২৮০ কিলোমিটার রুটে ৫১ আসনের বাসে জনপ্রতি ভাড়া প্রায় ৭৮১ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৯৯৬ টাকা। একই টার্মিনাল থেকে ২৫৩ কিলোমিটার দূরের বরগুনা রুটে ৫১ আসনের বাসে ভাড়া প্রায় ৭১৭ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৯১৪ টাকা।
সিলেটের রুটে কত ভাড়া
সায়দাবাদ থেকে সিলেটের দূরত্ব ২৫৭ কিলোমিটার। এ পথে টোলসহ ৫১ আসনের বাসে জনপ্রতি ভাড়া ৬২৪ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৭৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
জকিগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ভাড়া প্রায় ৮৪৮ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ১ হাজার ৮১ টাকা।
মহাখালী থেকে বিভিন্ন গন্তব্যের ভাড়া
মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকেও বিভিন্ন গন্তব্যের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জের পাশাপাশি রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, সিলেট ও কক্সবাজারের রুট রয়েছে।
মহাখালী থেকে রংপুরের দূরত্ব ২৯৭ কিলোমিটার। এ রুটে টোলসহ ৫১ আসনের বাসে জনপ্রতি ভাড়া ৭৪১ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৯৪৫ টাকা।
মহাখালী থেকে ৩৫৭ কিলোমিটার দূরের নীলফামারী রুটে ৫১ আসনের বাসে ভাড়া প্রায় ৮৮৫ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ১ হাজার ১২৮ টাকা।
পঞ্চগড়ের ৪৩৮ কিলোমিটার রুটে ৫১ আসনের বাসে টোলসহ জনপ্রতি ভাড়া প্রায় ১ হাজার ৭৯ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ১ হাজার ৩৭৬ টাকা।
মহাখালী থেকে সিলেট রুটে দূরত্ব ২৪৫ কিলোমিটার। এ রুটে ৫১ আসনের বাসে জনপ্রতি ভাড়া প্রায় ৫৯৯ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৭৬৩ টাকা।
অন্যদিকে, মহাখালী থেকে ৩৯৬ কিলোমিটার দূরের কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে টোলসহ ভাড়া প্রায় ৯৬৭ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ১ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
টোলের কারণে বাড়ছে ভাড়ার পার্থক্য
বিআরটিএর নতুন তালিকা অনুযায়ী, যেসব রুটে সেতু, ফেরি বা অন্যান্য কর্তৃপক্ষের টোল প্রযোজ্য, সেসব ক্ষেত্রে নির্ধারিত টোল যাত্রীদের ভাড়ার সঙ্গে যুক্ত হবে।
বিশেষ করে পদ্মা বহুমুখী সেতু দিয়ে চলাচলকারী দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে সেতুর টোলের কারণে নির্ধারিত মূল ভাড়ার সঙ্গে অতিরিক্ত অর্থ যোগ হচ্ছে।
এ ছাড়া গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার দিয়ে চলাচলকারী বাসের ক্ষেত্রেও টোল প্রযোজ্য হবে। ৫১ আসনের বাসে যাত্রীপ্রতি ৭ টাকা এবং ৪০ আসনের বাসে যাত্রীপ্রতি ৯ টাকা হারে টোল যুক্ত করার কথা তালিকায় উল্লেখ করা হয়েছে।
কোন তথ্যের ভিত্তিতে ভাড়া নির্ধারণ
বিআরটিএ জানিয়েছে, নতুন ভাড়ার তালিকা তৈরির সময় সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে পাওয়া দূরত্ব এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর টোল ও ফেরি ভাড়া বিবেচনায় নেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার তথ্য ব্যবহার করা হয়েছে।
তালিকায় দূরত্ব বা ভাড়ার পরিমাণে কোনো অসঙ্গতি পাওয়া গেলে যথাযথ প্রমাণের ভিত্তিতে তা অনুপাতে সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিআরটিএ।
ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে সারাদেশের ভাড়ার তালিকা দেখতেএখানে ক্লিক করুন।
ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে সারাদেশের ভাড়ার তালিকা দেখতেএখানে ক্লিক করুন।
ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সারাদেশের ভাড়ার তালিকা দেখতেএখানে ক্লিক করুন।
মুয়াজ/
পাঠকের মতামত:
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- ধর্ষণের অভিযোগে সাময়িক নিষিদ্ধ বাংলাদেশি ক্রিকেটার
- মরিয়মের মৃত্যু নিয়ে রিমান্ডে যা বললেন গাজী নজরুল
- হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা
- সরকারের বিশেষ অনুদান পেতে নতুন সুযোগ, যেভাবে আবেদন করবেন
- গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা
- সাকিবের ঘাটতি পূরণে নতুন অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ
- ট্রাম্পের সিদ্ধান্তের উপর আদালতের চপেটাঘাত
- গ্রাহকদের শেয়ার কেনার টাকা আত্মসাত, ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে মামলা
- বারিধারার আলোচিত গাড়িচাপার ঘটনায় নতুন মোড়
- বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ
- প্রচলিত বাজারের বাইরে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড বাংলাদেশের
- আবহাওয়ার বড় পরিবর্তন, ২৪ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- এমপির নম্বর থেকেই টাকা চাওয়া, এরপর যা করলেন তিনি
- বিনিয়োগকারীদের প্রত্যাশায় ছেদ, পতনে সপ্তাহ শেষ শেয়ারবাজারের
- ২৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- তেলের দাম বাড়ায় চাপে বীমা খাত, বাড়ছে ব্যবস্থাপনা ব্যয়ের ঝুঁকি
- চীন-পাকিস্তান সীমান্ত চুক্তিতে দিশেহারা দিল্লি!
- থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর, কুমিল্লায় চাঞ্চল্য
- খেলাপি ঋণের ভারে দুর্বল এনবিএফআই, বাড়ছে তারল্য সংকট
- ‘চুড়ান্ত হলো’ হাসিনার ফেরার তারিখ!
- বাসে যে কাজ করলেই গুনতে হবে ৪৩ হাজার টাকা
- তালিকাভুক্ত কোম্পানির নারী পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
- অবসরের পর পেনশন-গ্রাচুইটি যত পাবেন, হিসাব করবেন যেভাবে
- ব্যাংকে নমিনি করলেই কি উত্তরাধিকারীদের অধিকার শেষ? জানুন আইনি ব্যাখ্যা
- মিষ্টি আপেল চিনবেন কীভাবে? কেনার সময় করুন ৫ পরীক্ষা
- ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইরান যুদ্ধে অংশ নেওয়ায় ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা, সামনে এলো কারণ
- সর্বজনীন পেনশনে শরিয়াহ পদ্ধতি কেন, জানুন বিস্তারিত
- ৩৭ মিনিটের ভাষণে ৫টা মিথ্যা কথা বললেন ট্রাম্প
- বাংলাদেশ-পাক প্রধানমন্ত্রীর বৈঠক, লজ্জায় পড়লো ভারত
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- বারিধারার ঘটনায় নতুন মোড়, চালকের পরিচয় নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য
- বিমানের বহরে আসছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বড় চুক্তি
- রাজমিস্ত্রি থেকে রিকশাচালক—তারপর ‘হ্যাকিং গুরু’!
- এসএমই ও করপোরেট গ্রাহকদের জন্য এমটিবি-রানারের নতুন উদ্যোগ
- সরকারি কমিটি থেকে আওয়ামীপন্থীদের সরানোর উদ্যোগ
- আজকের সোনা-রুপার দামের তালিকা প্রকাশ (২৪ সেপ্টেম্বর)
- ৬ পরিবারের হাতে দেশের ব্যাংক খাত, সংকট কাটাতে ৩ প্রস্তাব
- আমরা নেটওয়ার্কের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- আট মাসেই তাপমাত্রায় বড় উল্লম্ফন, সামনে আরও বড় সতর্কবার্তা
- নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই, থাকছে যেসব সুবিধা
- যুক্তরাষ্ট্রকে একসঙ্গে দুই কড়া বার্তা দিল ইরান
- অনিয়ম-দুর্বল ব্যবস্থাপনায় বিপাকে আর্থিক প্রতিষ্ঠানগুলো
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- ১১ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
জাতীয় এর সর্বশেষ খবর
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- মরিয়মের মৃত্যু নিয়ে রিমান্ডে যা বললেন গাজী নজরুল
- সরকারের বিশেষ অনুদান পেতে নতুন সুযোগ, যেভাবে আবেদন করবেন
- গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা
- বারিধারার আলোচিত গাড়িচাপার ঘটনায় নতুন মোড়













