×
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বারিধারার আলোচিত গাড়িচাপার ঘটনায় নতুন মোড়

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৫:৫৫:৩৪
বারিধারার আলোচিত গাড়িচাপার ঘটনায় নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মীমকে (২৪) গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় ‘চালকের আসনে থাকা’ কিশোর আজান আলী শরীফের (১৭) পরিবারের সঙ্গে নিহতের পরিবারের ৯ লাখ টাকায় আপস হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে মামলার আসামিদের হাজির করা হয়। এ সময় আপসের বিষয়টি আদালতে সংশ্লিষ্ট পক্ষের মাধ্যমে সামনে আসে।

আজান আলী শরীফ ও আসামিপক্ষের আইনজীবী আলমগীর হোসেন আপসের বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবীর ভাষ্য অনুযায়ী, দুই পক্ষের মধ্যে ৯ লাখ টাকায় সমঝোতা হয়েছে এবং ওই অর্থ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।

আইনজীবী জানান, আপসের পর বাদীপক্ষ আসামিদের জামিন বা খালাসের বিষয়ে আপত্তি না জানানোর কথা জানিয়েছেন। তবে মামলার বিচারিক কার্যক্রম ও আদালতের সিদ্ধান্ত আইনগত প্রক্রিয়া অনুযায়ীই সম্পন্ন হবে।

নিহত মেহেদী হাসান মীম নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। এর আগে বারিধারা এলাকায় ফুটপাতে বসে থাকার সময় একটি গাড়ি তাকে চাপা দেয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় গাড়ির চালকের আসনে কিশোর আজান আলী শরীফ ছিলেন বলে মামলার সংশ্লিষ্ট পক্ষের অভিযোগ রয়েছে।

৯ লাখ টাকায় আপসের বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে একজন মানুষের জীবনের মূল্য নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী বলেন, নিহত ব্যক্তি প্রতিবন্ধী ছিলেন এবং বাদীপক্ষ নিজেদের সিদ্ধান্তে আপস করেছেন। তারা এই সমঝোতায় সন্তুষ্ট বলেও আইনজীবী দাবি করেন।

আইনজীবী আরও জানান, মামলাটির পরবর্তী শুনানি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এ অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে আদালতের সিদ্ধান্ত ও মামলার আইনগত প্রক্রিয়াই নির্ধারণ করবে এর পরিণতি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে