×
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা

২০২৬ সেপ্টেম্বর ২১ ১২:০৩:৫৫
আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে সাতজন নিহত হওয়ার পর প্রতিষ্ঠানটির সব কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কারখানাগুলোর প্রধান ফটকে ছুটি সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়। নোটিশ অনুযায়ী, এদিন প্রীতি গ্রুপের আওতাধীন চারটি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বন্ধ ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো—প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, প্রীতি কম্পোজিট গার্মেন্টস লিমিটেড, অক্সফোর্ড কালারস লিমিটেড এবং এস সুহী ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড।

তবে নোটিশে কারখানাগুলো বন্ধ রাখার নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। আগের দিন সন্ধ্যায় ঘটে যাওয়া বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পরদিনই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত আসে।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি কারখানায় বিস্ফোরণের পর আগুন লাগে। এতে সাতজন নিহত হন।

ঘটনার পর স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। বিস্ফোরণের কারণ এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিয়ে তদন্তের বিষয়টি সামনে এসেছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে